× Banner
সর্বশেষ
দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ঢাকা ও কাঠমান্ডু আলোচনা অনুষ্ঠিত সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না – তথ্যমন্ত্রী লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, স্বচ্ছতায় নতুন উদ্যোগ সীমাবদ্ধতা নয়, স্বপ্নপূরণের শক্তি আত্মবিশ্বাস ও অধ্যবসায়: ববি হাজ্জাজ জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত  বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার, শিশু স্বাস্থ্যসেবায় যুক্ত হলো আরও ৭০ শয্যা খাদ্য মূল্যস্ফীতি কমাতে লজিস্টিক ব্যয় হ্রাসের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

ইতালিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭

ইতালি প্রতিনিধি: ইতালির মিলানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে দলটির মিলান শাখার নেতা-কর্মীরা।

এ উপলক্ষে মঙ্গলবার মিলানের স্থানীয় একটি রেস্টুরেন্টে নেতা-কর্মীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কেক কেটে উদযাপন করা হয়।

অনুষ্ঠানে মিলান বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ মনির পরিচালনায় প্রতিষ্ঠাবার্ষিকী সভায় বক্তব্য রাখেন মিলান বিএনপির উপদেষ্টা সালাউদ্দিন ভূঁইয়া, সহ-সভাপতি হাসিব আলম সেলিম, নুরুল ইসলাম জুয়েল, যুবদলের সভাপতি তোফাজ্জল হোসেন তপু, সিনিয়র সহ-সভাপতি রবিন শিকদার, যুগ্ম-সম্পাদক মামুন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জুয়েল পাশাসহ মিলান বিএনপির নেতৃবৃন্দ।

বক্তারা মিলান বিএনপিকে আরো শক্তিশালী এবং ঐক্যবদ্ধ ভাবে পরিচালনার জন্য সকল নেতা-কর্মীদের গতিশীল ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়। এ সময় তারা দলের চেয়ারপার্সন খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্থ্তা কামনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..