× Banner
সর্বশেষ
হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত – ধর্মমন্ত্রী বেনাপোলে সময় টিভির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ দিক

আগামীকাল শুরু হচ্ছে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল নির্মাণ কাজ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭

রাজিব শর্মা, চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের কর্মকর্তারা মনে করেন দেশের আমদানি-রফতানি বাণিজ্য যে হারে বেড়েছে তাতে প্রতি বছর অন্তত একটি টার্মিনাল নির্মাণ প্রয়োজন রয়েছে। কিন্তু বিগত ১০ বছরে নতুন কোন টার্মিনাল নির্মাণ হয়নি।

সর্বশেষ ২০০৭ সালে নির্মাণ করা হয়েছিল নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)। যন্ত্রপাতি এবং পরিচালন জটিলতার কারণে নির্মাণের প্রায় ৮ বছর পরও সেটি সেটি চালু করা সম্ভব হয়নি। পরে বেসরকারি অপারেটরের মাধ্যমে চালু করলেও রয়েছে যন্ত্রপাতি সংকট। ফলে প্রবৃদ্ধি মোকাবেলায় হিমশিম খাচ্ছে দেশের প্রধান এই বন্দর।

এদিকে একদশক পর শুরু হচ্ছে নগরীর পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল (পিসিটি) নির্মাণের কাজ। নির্দিষ্ট সময়ে কাজ সম্পন্ন করতে ডিপিএম পদ্ধতিতে কাজ করা হচ্ছে। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং বিভাগের মাধ্যমে প্রায় ১ হাজার ৮০০ কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

আগামীকাল শুক্রবার সকাল ১০টায় পিসিটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। দীর্ঘদিন পর হলেও নতুন টার্মিনাল নির্মাণের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ীরা।

এদিকে নির্দিষ্ট সময়ে কাজ সম্পন্ন হবে বলে আশা করছেন বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম।

বন্দর সূত্রে জানা গেছে, বিমান বন্দর সড়কের বিএএফ শাহীন কলেজ গেইট থেকে জহুরুল হক ঘাঁটি গেইট পর্যন্ত প্রায় ৫০০ মিটার দীর্ঘ সড়কটি সোজা করার মাধ্যমে নদীর দিকের জায়গায় গড়ে তোলা হচ্ছে এই টার্মিনাল। এতে সড়ক ও নদীর মধ্যবর্তী স্থানে ২৬ একর জায়গা তৈরি হবে। বর্তমানে এখানে ওমেরা অয়েল কোম্পানির একটি ট্যাঙ্কার, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বেইজ ডিপো রয়েছে।

এ ছাড়া বাংলাদেশ মেরিন ফিশারিজের ক্যাপাসিটি বিল্ডিং প্রকল্পের একটি অফিস ও ডেপুটি কমিশনার অব কাস্টম্সের কার্যালয় (এফ ডিভিশন) এবং কয়লার ডিপো পুলিশ ফাঁড়ি। এসব স্থাপনা সরিয়ে একটি বহুতল ভবনে স্থানান্তর করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..