× Banner
সর্বশেষ
উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুষম উন্নয়নে সমতলের সাথে সমভাবে এগোবে পাহাড়– পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের জানাজা সম্পন্ন খালের উপর বাঁধ নির্মাণে জলাবদ্ধতা, আগৈলঝাড়ায় সচেতনতা বৃদ্ধিতে সভা গৌরনদী প্রেসক্লাবের সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন বিদ্যালয়ের চুরি করা সিলিং ফ্যান ফেরত দিয়ে গেল চোর, সঙ্গে ঝুলছে চিরকুট ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার

আশুলিয়ায় নারীর ৩৫ খন্ড লাশ উদ্ধার

admin
হালনাগাদ: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৭

নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ায় একটি বাড়ি থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর ৩৫ টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে জামগড়া এলাকার প্রবাসী মাসুদ মিয়ার ভাড়া বাড়িতে একটি ড্রামে লাশের ওই টুকরাগুলো পাওয়া যায়। ওই ঘরে স্বামী-স্ত্রী দুইজন বাস করতেন। স্ত্রীকে হত্যার পর স্বামী পালিয়ে গেছে বলে পুলিশের ধারণা।

আশুলিয়া থানার এসআই মলয় কুমার সাহা জানান, ঘরের মধ্যে একটি ড্রামের ভিতর থেকে অর্ধগলিত লাশের টুকরাগুলো পাওয়া গেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরাসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। এসআই বলেন, “লাশটি কোনো যুবতী নারীর। হাত-পা, মাথাসহ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ মিলে ৩৫টি টুকরা করা হয়েছে।”

টুকরাগুলো একটি প্লাস্টিকের ড্রামের ভিতরে ছিল। নিহতের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

প্রতিবেশীদের বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, গত দুদিন ধরে প্রবাসী মাসুদ মিয়ার ভাড়া দেওয়া কক্ষটি তালাবন্ধ রয়েছে। শুক্রবার রাতে ওই কক্ষ থেকে দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। ময়নাতদন্তের জন্য লাশের টুকরোগুলো শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..