× Banner
সর্বশেষ
রামিসা-আছিয়া হত্যা; ঘাতকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন “আস্থা ও সমন্বয়ই পার্বত্য অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তি ও টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি” – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার ব্রিক্স সম্মেলনে ভারতে আসছেন পুতিন ও শি জিনপিং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সেবা প্রোভাইডারদের গতিবিধি মনিটরিং করা হবে -ভূমিপ্রতিমন্ত্রী আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কালীগঞ্জে বাল্য বিবাহ বন্ধ করলেন ইএনও ছাদেকুর রহমান

admin
হালনাগাদ: বুধবার, ৩০ আগস্ট, ২০১৭

আরিফ মোল্ল্যা,ঝিনাইদহ॥ ৩০আগস্ট’২০১৭:  ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর, দূর্গাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে নবম শ্রেণির ছাত্রী মোছাঃ সুমাইয়া খাতুনকে একই উপজেলার দুধরাজপুর গ্রামের আতর আলীর ছেলে মাছুম (২২) নামে এক ছেলের সাথে।

বুধবার এই বাল্য বিয়ের আয়োজন করেছিল মেয়ের অবিভাবকরা। কিন্তু অপ্রাপ্ত বয়সে বিয়ে দেওয়ার অভিযোগে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ছাদেকুর রহমান মোবাইল কোর্ট বসিয়ে সে বিয়ে বন্ধ করে দেয়।

দুপুর ২ টার সময় ঘটনাস্থলে পৌঁছে বাল্য বিয়েটি বন্ধ করা হয়। সুমাইয়া খাতুন উপজেলার সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের জাকারুল ইসলামের মেয়ে ও স্থানীয় সুন্দরপুর দূর্গাপুর আলীম মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী।

কালীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ছাদেকুর রহমান জানান, অভিযোগ ছিল নবম শ্রেণি পড়ুয়া সুমাইয়া বুধবার বিয়ে দেওয়া হচ্ছে। দুপুর ২ টার সময় ঘটনাস্থলে পৌঁছে মেয়ের অভিভাবকদের উপস্থিতিতে বিয়েটি বন্ধ করে দেওয়া হয়। ভ্রাম্যমান আদালতে মেয়ের বাবাকে ১ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১৮ বছর বয়সের আগে মেয়েকে বিয়ে দেবে না বলেও মুচলেকা নেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, ওয়ার্ড মেম্বর ফয়জুল্লাহ মাহমুদ, ওয়ার্ড মেম্বর তৌহিদুর রহমান, কালীগঞ্জ থানার এস আই লিটন, এস আই গাফ্ফার, সাংবাদিক হাবিব ওসমান, সাংবাদিক ফিরোজ আহম্মেদ, সাংবাদিক এনামুল হক সিদ্দিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


এ ক্যটাগরির আরো খবর..