× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

এজেন্সীগুলোর প্রতারণার শিকার, বিমানবন্দরে কান্নার রোল

admin
হালনাগাদ: শুক্রবার, ২৫ আগস্ট, ২০১৭

ডেস্ক রিপোর্টঃ এজেন্সিগুলোর প্রতারণার শিকার হয়ে অনেক হজযাত্রী এ বছর হজে যেতে পারছেন না। আবার হজে যাওয়ার পরও সৌদিতে গিয়ে নানা সমস্যায় পড়ছেন। যাদের বিমানের টিকেট কাটা বাকি রয়েছে, তাদের হজে যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভিসা হওয়ার পরও টিকেট কাটা হয়নি অনেকের। দিনের পর দিন ঘুরেও হজে যেতে না পারায় কান্নার রোল পড়েছে হজ ক্যাম্পে। চুক্তি অনুযায়ী সব টাকা পরিশোধের পরও তাদের ঘুরতে হচ্ছে এজেন্সি ও দালালদের দ্বারে দ্বারে। হজ অফিস সূত্রে জানা যায়, এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাচ্ছেন। কিন্তু গতকাল পর্যন্ত ১ লাখ ৬ হাজার হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। ফলে এখনো ২১ হাজার হজযাত্রী সৌদি আরব যাওয়া বাকি রয়েছে। আগামীকাল ২৬ আগস্ট পর্যন্ত বাংলাদেশ বিমানের এবং ২৭ আগস্ট পর্যন্ত সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট রয়েছে। এ দু-তিন দিন বাকি হজযাত্রী পরিবহন করতে হিমশিম খাচ্ছে দু’টি এয়ারলাইন্স।

এ দিকে ভিসা হওয়ার পরও এখনো অনেক হজযাত্রীর টিকেট কাটেনি হজ এজেন্সিগুলো। হজ অফিসে গত ২২ আগস্ট পর্যন্ত এক হিসাবে জানা যায়, প্রায় ১২ হাজার হজযাত্রীর বিমান টিকেট কাটেনি এজেন্সিগুলো। এর মধ্যে ৫৭টি এজেন্সির ১০ হাজার ১১ জন হজযাত্রীর মধ্যে মাত্র এক হাজার ২০৭ জনের টিকিট কাটে। আর ১৭টি এজেন্সির তিন হাজার হজযাত্রীর জন্য কোনো টিকেটই কাটেনি।


এ ক্যটাগরির আরো খবর..