× Banner
সর্বশেষ
১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী – স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতি শনিবার ‘পাবলিক হিয়ারিং ডে’ পালন করবে ডিএসসিসি প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি – স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি কার্যক্রমে অনলাইনে আবেদনের সময়বৃদ্ধি ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া: ওয়াশিংটন পোস্ট নড়াইলে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানি যুদ্ধজাহাজ ও ১৮৩ নাবিক আশ্রয় দিল ভারত

ঠাকুরগাঁওয়ে ব্রীজের ধসে যাওয়া অংশ মেরামত করলো যুব কল্যাণ পরিষদ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ব্রীজের ধসে যাওয়া অংশ মেরামত করল যুব কল্যাণ পরিষদ, দক্ষিন সালান্দর, ঠাকুরগাঁওয়ের একটি সেচ্ছাসেবী সংগঠন।
জানা যায়, বন্যায় ঠাকুরগাঁও সদর উপজেলা দক্ষিন সালান্দর মুন্সীপাড়া এলাকার ব্রিজটির একপাশের মাটি ধসে পড়ে যায়। এর কারণে সেই ব্রিজটি  যানবাহন চলাচল করার অনুপযোগী হয়ে ওঠে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল (৭ টায়) ঠাকুরগাঁও সদর উপজেলা দক্ষিন সালান্দর মুন্সীপাড়া এলাকার ব্রিজটির ধসে যাওয়া অংশটি ঐ মুন্সীপাড়া এলাকার সেচ্ছাসেবী সংগঠন যুব কল্যাণ পরিষদের সদস্যরা তাদের নিজ উদ্যোগে মেরামত করে।
যুব কল্যাণ পরিষদের সদস্যরা বস্তায় মাটি ভরে ব্রিজটির ধসে যাওয়া অংশটি ভরাট করে ব্রিজটির ওপর দিয়ে যানবাহন চলার উপযোগী করে তোলে।
এসময় সেচ্ছাসেবী সংগঠন যুব কল্যাণ পরিষদের সভাপতি মোঃ আব্দুল হালিম জানান, আমরা প্রতিনিয়ত মানুষের সেবায় নিয়োজিত। বন্যায় মুন্সীপাপাড়া এলাকার এই ব্রিজটির এক পাশের মাটি ধসে পড়ে। মানুষের চলাফেরা ও যানবাহন চলাফেরার জন্য ব্রিজটি অনুপযোগী হয়ে উঠেছে। তাই আমরা আমাদের সংগঠনের নিজ উদ্যোগে এই ব্রিজটি মেরামত করছি।
সেচ্ছাসেবী সংগঠন যুব কল্যাণ পরিষদের সহ-সভাপতি মোঃ জাকির হোসেন মানিক জানায়, আমরা সমাজসেবায় নিয়োজিত। আমরা মানুষদের নানাভাবে সাহায্য সহযোগিতা করে থাকি। এবার বন্যায় মুন্সীপাড়া এলাকার এই ব্রিজটির একপাশে মাটি ধসে পড়ে। ব্রিজটি দিয়ে মানুষের চলাফেরা ও যানবাহন চলাচল করতে অসুবিধা হচ্ছে।তাই আমরা আমদের সংঠনের সকল সদস্যরা মিলে উদ্যোগ নিয়ে এই ধসে যাওয়া অংশটি ভরাট করছি।


এ ক্যটাগরির আরো খবর..