এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে প্রাণীসম্পদ দপ্তরের আয়োজনে উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের সভাকক্ষে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে স্টেরয়েড ও এন্টিবায়োটিকের অপব্যবহার রোধ, প্রকৃতিক উপায়ে গবাদিপশু হৃষ্ট-পুষ্টকরণ ও নিরাপদ মাংস উৎপাদন এবং নিরাপদ স্থানে পশু জবাই করার লক্ষ্যে স্টেকহোল্ডারদেরকে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ আগষ্ট (সোমবার) উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ মোঃআব্দুর রহমান।
এসময় স্বাগত বক্তব্য রাখেন ডাঃ শাহ মোঃ ইকবাল। উপজেলার বিভিন্ন স্তরের মানুষ সভায় উপস্থিত ছিলেন।