× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

যে সব প্রসাধনী ব্যবহারে আজীবন মা হতে বঞ্চিত হবেন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭

লাইফস্টাইল ডেস্কঃ সাজগোজ করার আগে জেনে নিন কোন কোন প্রসাধনী আপনার মা হওয়ার পথে সমস্যা সৃষ্টি করতে পারে৷ শুধুই নিজের সাজগোজ নয়৷ ঘরের সজ্জাতেও ব্যবহৃত হয় এমন অনেক উপাদান যা নিঃশব্দে আপনার প্রজনন ক্ষমতার গলা টিপে মারে৷

ভাবছেন কীভাবে? না আপনার প্রসাধনী বা ঘর সাজানোর সামগ্রীর হাত-পা নেই ঠিকই, তবে এই সব উপাদানের বেশ কয়েকটিতে ব্যবহার করা হয় থ্যালেট৷ যা নিঃশ্বাসের মাধ্যমে আপনার শরীরে ঢুকে ক্রমেই বিকল করে দেয় প্রজননতন্ত্রকে৷ তাই সাবধান হন৷

কোন কোন উপাদানে থ্যালেট থাকে?

মূলত সুগন্ধীতে থ্যালেট ব্যবহার করা হয়৷ থ্যালেট গন্ধের স্থায়িত্ব বজায় রাখে৷ তাই সুগন্ধী প্রসাধনী ব্যবহারের আগে সতর্ক হন৷ বিশেষ করে স্প্রে পারফিউম, নেলপলিশ, শ্যাম্পু, সাবান, হেয়ার জেল…৷ তাই প্রসাধনী কেনার আগে উপাদানগুলোর বর্ণনায় দেখে নিন থ্যালেট আছে কিনা। এমনকি সনাতন ধর্মালম্বীরা প্রতিদিন সকাল-সন্ধ্যা ঠাকুরের সামনে যে ধূপ জ্বালেন তাতেও থ্যালেট ব্যবহৃত হয়৷ এক্ষেত্রে ধূপ জ্বালার সময় উচ্চ তাপমাত্রাতেও সুগন্ধী যাতে পুড়ে না যায় সেজন্য থ্যালেট ব্যবহার করা হয়৷

সুগন্ধীর স্থায়িত্ব বাড়ানো ছাড়াও পিভিসি প্লাস্টিককে নমনীয় করতে ব্যবহৃত হয় থ্যালেট৷ তাই প্লাস্টিকের ঘর সাজানোর উপকরণ যেমন পিভিসি দিয়ে তৈরি টেবিল ক্লথ, আলমারি-ফ্রিজ-ওয়াশিং মেশিন- অ্যাকোয়া গার্ডের ঢাকনা (নরম প্লাস্টিক দিয়ে তৈরি), এমনকী ওয়াটারপ্রুফ, বাচ্চার প্লাস্টিকের ওয়ালক্লথ ব্যবহারের আগে ভাল করে জেনে নিন৷ সম্ভব হলে এগুলো থেকে দূরে থাকুন।

এই রাসায়নিক কী ক্ষতি করে?

পুরুষদের বন্ধ্যাত্বের পাশাপাশি মহিলাদের গর্ভপাত পর্যন্ত হতে পারে৷ তিনশ’ জন মহিলা যাঁরা নিয়মিত থ্যালেট মিশ্রিত প্রসাধন ব্যবহার করেন তাঁদের উপর সমীক্ষা করে দেখা গিয়েছে গর্ভাবস্থার ৫ অথবা ১৩ সপ্তাহের মাথায় গর্ভপাত হয়েছে৷ গবেষকরা মূত্র পরীক্ষা করে দেহে থ্যালেট টক্সিসিটি পরিমাপ করেন৷


এ ক্যটাগরির আরো খবর..