× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

পানিভাসি বিপর্যস্থ মানুষের পাশে এমপি ইয়াসিন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭

রাণীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈলে বৈরী আবহাওয়ার কারনে ভারি বর্ষনের ফলে জনজীবন অতিষ্ট হয়ে পড়েছে। ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে পানি ভাসি মানুষেরা।

ঠাকুরগাও-৩ আসনের এমপি মোঃ ইয়াসিন আলি রাতদিন ছুটে চলেছেন নির্বাচনী এলাকার প্রতিটি অঞ্চলে। আর্থিক অনুদান, শুকনা খাবার, কাপড় সহ বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করছেন। অবিরাম বৃষ্টির ফলে এলাকার বিপর্যস্থ মানুষের কথা ভেবে ঢাকা থেকে ছুটে এসেছেন নির্বাচনী এলাকায়। পাশে দাঁড়িয়েছেন অসহায় মানুষের। রাণীশংকৈল ডিগ্রী কলেজ, আবাদ তাকিয়া মাদ্রাসা, রাউৎনগর ও চোড়ল পাড়া স্কুল, জওগাও স্কুল, বকসা সুন্দরপুর স্কুল সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে সাহায্য সহযোগিতা নিয়ে ছুটে গেছেন। অবিরাম বৃষ্টি যেন থামিয়ে রাখতে পারেনি জননেতা ইয়াসিন আলীকে। ঘরভাঙ্গা মানুষের সাহায্য সহযোগিতায় এগিয়ে এসেছেন। শুধু রাণীশংকৈল নয় পীরগঞ্জ উপজেলার প্রতিটি ক্ষতিগ্রস্থ এলাকায় ছুটে গেছেন।

এব্যাপারে ঠাকুরগাও-৩ সাংসদ অধ্যাপক মোঃ ইয়াসিন আলী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমি আমার সাধ্যমত সাহায্য সহযোগিতা করার চেষ্টা করে যাচ্ছি। আশ্রয় কেন্দ্রের মানুষগুলো নিজ বাড়িতে ফিরে না যাওয়া পর্যন্ত তাদের পাশে থেকে সাহায্য সহযোগিতা অব্যাহত রাখব।


এ ক্যটাগরির আরো খবর..