× Banner
সর্বশেষ
আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার-৩ স্বামীর ভিটা থেকে বৃদ্ধা বিধবাকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ সৎছেলের বিরুদ্ধে

গোপালগঞ্জে শ্রীকৃষ্ণর জন্মাষ্টমী উদযাপিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭

গোপালগঞ্জঃ বিপুল উৎসাহ, উদ্দিপনা ও ধর্মীয় ভাব গাম্ভির্যের মধ্য দিয়ে গোপালগঞ্জে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে বাংলাদেশ পূজা উদ্ধসঢ়;যাপন পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার আয়োজনে শাখার সভাপতি ডাঃ অসিত কুমার মল্লিকে নেতৃত্বে শহরের বটতলা কৃষ্ণ মন্দিরের সামনে থেকে এক বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা বের হয়। নৌ-পরিবহন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব প্রণয় কান্তি বিশ্বাস ফিতা কেটে শোভাযাত্রার উদ্বোধন করেন। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

এর আগে ঈশিকা কমিউনিটি সেন্টারে বাংলাদেশ পূজা উদ্ধসঢ়;যাপন পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ডাঃ অসিত কুমার মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) কালা চাঁদ সিংহ। অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, শেখ ফজিলাতুন্নেসা মহিলা কলেজের অধ্যক্ষ অশোক কুমার সরকার, গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ির সভাপতি সুখ রঞ্জন বিশ্বাস, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মনিন্দ্রনাথ বাড়ৈ মনিসহ আরো অনেকে। র‌্যালী শেষে আগত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..