× Banner
সর্বশেষ
আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার-৩ স্বামীর ভিটা থেকে বৃদ্ধা বিধবাকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ সৎছেলের বিরুদ্ধে

পাবনায় জন্মাষ্টমী উৎসব উপলক্ষে র‌্যালী ও সভা

admin
হালনাগাদ: সোমবার, ১৪ আগস্ট, ২০১৭

পাবনাঃ ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে শ্রী শ্রী জয়কালী বাড়ী মন্দিরে আলোচনা সভা ও শহরে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। সোমবার বেলা ১১টায় এসব কর্মসূচি পালিত হয়। জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অজয় কুমার দাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক রেখা রানী বালো। সম্মানিত অতিথি ছিলেন, পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ।

জেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বাদল কুমার ঘোষের সঞ্চালনায় অন্যান্য‘র মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বিজয় ভূষন রায়, সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাষ চন্দ্র ভদ্র প্রমুখ। পরে বিভিন্ন মন্দির থেকে শোভাযাত্রা করে জয়কালী বাড়ী মন্দিরে জড়ো হয়ে বিশাল আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে শ্রেষ্ঠ শোভাযাত্রাকারীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। জেলা পুজা উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় ও জেলা জন্মাষ্টমী উৎসব পরিষদ এই কর্মসূচি পালন করে।


এ ক্যটাগরির আরো খবর..