× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

বলিউডে আর গান গাইবেন না অরিজিৎ সিং

admin
হালনাগাদ: রবিবার, ১৩ আগস্ট, ২০১৭

বিনোদন ডেস্কঃ বলিউডে বেশ কয়েক বছর ধরে দাপিয়ে বেড়িয়েছেন ‘আশিকী’ খ্যাত জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং। সিনেমার গান গাওয়ার চাপে দম ফেলার সময় পান না এ সঙ্গীতশিল্পী।

অথচ শোবিজে নিজের ক্যারিয়ার নিয়ে শঙ্কায় রয়েছেন তিনি। সেকারণে আগামী বছর গানের ক্যারিয়ারকে ইতি টানবেন তিনি।

এনডিটিভির একান্ত সাক্ষাতকারে অরিজিৎ বলেন, আমার মনে হয় না, গান নিয়ে আমি বেশি দূর যেতে পারবো। তার কারণ বলিউডের রীতি রয়েছে নতুন কণ্ঠ নিয়ে একাধারে কাজ করার পর সেই কণ্ঠ পুরনো হয়ে গেলে কণ্ঠগুলো সরিয়ে ফেলার।

তাই অরিজিৎ অন্যভাবে ক্যারিয়ার আগানোর চেষ্টা করছেন।

তিনি বলেন, আমি হয়তো এ ব্যাপারটা বদলাতে পারব, যদি বা আমি কোনো নির্দিষ্ট ঘরানার গানে মনোযোগ দিই এবং কঠোর পরিশ্রম করি, তাহলে আরো বেশি সময় টিকে থাকতে পারব।

২০০৫ সালের জনপ্রিয় রিয়েলিটি শো ‘ফেম গুরুকুল’র মাধ্যমে প্রথম পরিচিতি পান অরিজিত সিং। এরপর ‘মার্ডার-২’ ছবির একটি গান দিয়ে বলিউডে ব্রেক পান। এ পর্যন্ত বহু জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..