× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা: হুমকি, অবরোধ আর আলোচনার টানাপোড়েন আজ ২১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ এপ্রিল (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু বর্তমানে দেশের কোথাও জননিরাপত্তার নিশ্চয়তা নেই, দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’- সংসদে রুমিন ফারহানা সংরক্ষিত নারী আসন: ১৩ প্রার্থী চূড়ান্ত জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদে যাচ্ছেন এনসিপির মনিরা শারমিন ও মাহমুদা আলম মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসীর হাতে দেশে ফেরার টিকিট তুলে দিলেন হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান কমিশনারের সাক্ষাৎ

রামের পুত্র রাজত্ব করতেন পাকিস্তানের যে শহরে

admin
হালনাগাদ: রবিবার, ১৩ আগস্ট, ২০১৭

ধর্ম ডেস্কঃ
পাকিস্তানের নয়নের মণি বহু ইতিহাসের সাক্ষী বিখ্যাত এক শহর- লাহোর৷ পাক সংস্কৃতির রাজধানী শহরটিতেই ছিল শ্রীরামচন্দ্রের পুত্র লবের রাজধানী৷ পৌরাণিক ‘লবপুরা’ পরবর্তী সময়ে লাহোর হিসেবে সুপরিচিত হয়েছে৷ শহরটি পাকিস্তানের তো বটেই অবিভক্ত ভারতের ইতিহাসের সঙ্গে বিশেষ জড়িত৷ হিন্দু পুরাণ মতে রামের সন্তান লব বা লোহ এই শহরের পত্তন করেছিলেন৷ সেখানেই তিনি রাজত্ব করতেন৷

পৌরাণিক এই কাহিনীর সূত্র ধরেই বিখ্যাত লাহোর কেল্লার মধ্যে একটি অংশকে লবের রাজধানী হিসেবে মনে করা হয়৷ লাহোর সংক্রান্ত ঐতিহাসিক গবেষণায় বারবার এই বিষয়টি উঠে এসেছে৷ বিভিন্ন পাক পুরাতত্ত্ববিদ এই নিয়ে গবেষণা চালাচ্ছেন৷
দীর্ঘ ইতিহাস জুড়ে বহু রাজ্য ও রাজবংশের রাজধানী হিসেবে পরিচিত হয়েছে লাহোর৷ ১১শ শতকে মুসলিম গজনভিদরা এই শহরের ক্ষমতায় আসে। ১১৫২ সালে এখানে তাদের রাজধানী স্থাপন করেন। ১৫২৪ সালে লাহোর ছিলে ভারতের মুঘল সাম্রাজ্যের রাজধানী৷

মুঘলদের পতনের পর ১৭৬৭ সালে লাহোর হয় শিখ রাজ্যের রাজধানী৷ এখান থেকেই রাজত্ব পরিচালনা করতেন পাঞ্জাব কেশরী রঞ্জিত সিং৷ শিখরা পরবর্তীকালে ব্রিটিশদের কাছে পরাজিত হয়৷ ১৮৪৯ সাল থেকে ১৯৪৭ সালে পাকিস্তানের স্বাধীনতা লাভের আগে পর্যন্ত এটি ব্রিটিশ ভারতের একটি অন্যতম শহর হিসেবেই পরিচিত ছিল লাহোর৷


এ ক্যটাগরির আরো খবর..