× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

শিবির সন্দেহে পুলিশে দিলেন চট্টগ্রাম কলেজের ছাত্রলীগ নেতারা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭

রাজিব শর্মা, চট্টগ্রাম ঃ চট্টগ্রাম কলেজে শিবির সন্দেহে মো. গিয়াস উদ্দিন (২৪) নামে শিক্ষার্থীকে পুলিশে দিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার সময় এ ঘটনা ঘটে। গিয়াস উদ্দিন চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।

চকবাজার থানার ওসি মীর নুরুল হুদা বলেন, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সদস্যরা গিয়াস উদ্দিন নামে একজনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে আসে। আটক গিয়াস উদ্দিন ছাত্রশিবিরের সমর্থক বলে আমাদের জানিয়েছেন।

ঘটনাস্থলে থাকা কলেজ ছাত্রলীগ নেতা ওবায়দুল হক জানান, গিয়াস উদ্দিন নামে এক যুবক কলেজ ক্যাম্পাসে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলো। এসময় কলেজ ছাত্রলীগের কর্মীরা শিবির সন্দেহে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।


এ ক্যটাগরির আরো খবর..