× Banner
সর্বশেষ
অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান শিক্ষা মন্ত্রীর বাস ভাড়া বাড়লো সরকার; প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিল বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী কাবাডি দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা বেনাপোলে মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার; এলাকায় চাঞ্চল্য ৬টি বন্ধ পাটকল আগামী ছয় মাসের মধ্যে বেসরকারি উদ্যোগে চালুর সিদ্ধান্ত – বস্ত্র ও পাটমন্ত্রী হরমুজ প্রণালি থেকে ২টি জাহাজ জব্দ করল ইরান

নবীগঞ্জে ৩ দিন ব্যাপী বৃক্ষমেলা ও কৃষি প্রযুক্তি মেলা শুরু

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০১৭

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ প্রতিনিধি ॥  নবীগঞ্জে তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা ও কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে র‌্যালী শেষে ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার এর নেতৃত্বে র‌্যালীতে অংশ নেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ দুলাল উদ্দিন, দৈনিক বিবিয়ানা পত্রিকার বার্তা সম্পাদক মতিউর রহমান মুন্না প্রমুখ। র‌্যালী শেষে অতিথিবৃন্দ মেলার ষ্টলগুলো পরিদর্শন করেন। উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গনে কৃষি প্রযুক্তি মেলা ও আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে ফলদ বৃক্ষ মেলা চলবে ৮ থেকে ১০ আগষ্ট পর্যন্ত।

এদিকে র‌্যালী ও ষ্টল পরিদর্শন শেষে উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম। স্বাগত্ব বক্তব্য রাখেন, কৃষি কর্মকর্তা মোহাম্মদ দুলাল উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণন অফিসার এ কে এম মাকসুদুল আলম, ইউপি চেয়ারম্যান এডভোকেট জাবেদ আলী। অনুষ্ঠান উপস্থপনা করেন অলক কুমার চন্দ্র। পরে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন অতিথিবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..