× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বাণিজ্যকেন্দ্রিক যুদ্ধ শুরুর প্ররোচনা দিচ্ছে আমেরিকা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭

নিউজ ডেস্কঃ  রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ বলেন, রাশিয়ার ওপর নতুন করে অবরোধ আরোপের বিলের মাধ্যমে আমেরিকা আসলে পূর্ণমাত্রায় বাণিজ্যকেন্দ্রিক যুদ্ধ শুরুর প্ররোচনা দিচ্ছে

রাশিয়ার প্রধানমন্ত্রী বলেন, আপত্তি সত্ত্বেও কংগ্রেসে পাশ হওয়া বিলটিতে প্রেসিডেন্ট হিসেবে অনুমতি দানের সই করতে গিয়ে বিলটিকে তিনিত্রুটিযুক্ত বিলবলে আখ্যায়িত করেছেন

মেদভেদেভ আরো বলেন, এই যে বিলটিতে প্রেসিডেন্ট ট্রাম্প নিজের ইচ্ছার বিরুদ্ধে সই করলেন, এতেই স্পষ্ট হলো আমেরিকার প্রেসিডেন্টের গুরুত্ব আসলে কতটা

রাশিয়ার প্রধানমন্ত্রীর ভাষায়, কংগ্রেস প্রেসিডেন্ট ট্রাম্পকে পুরোপুরি অপদস্থ করেছে

আমেরিকার কংগ্রেস গেলো সপ্তাহে প্রায় সর্বসম্মতভাবে রাশিয়ার ওপর নতুন করে অবরোধ আরোপের বিল পাশ করে

এই বিল সংসদের দুকক্ষেই পাশ হওয়ায় নাখোশ ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প

তাই অনেকেই মনে করছিলেন যে, প্রেসিডেন্ট হিসেবে বিলটিতে সই করার সময়ে শেষ মুহূর্তে কোনো একটা অজুহাতে  ট্রাম্প হয়তো তাতে সই নাও করতে পারেন। কিন্তু সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে রুশঅবরোধ বিলে অনিচ্ছা সত্ত্বেও সই করেছন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

আমেরিকার রাজনীতিতে নিজেকে আরো সমালোচিত করে তুলতে চাননি বলেই প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো এই বিলে সই করেছেন বলেও মনে করছেন অনেকেই

ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ভূমিকাএবং ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগের প্রেক্ষিতে রাশিয়ার ওপর এই নতুন অবরোধ এলো

গেলো মাসেই ট্রাম্পপুতিনের প্রথম বৈঠক হলো জার্মানিতে জি সম্মেলনে। এরপর দুদেশই তাদের সম্পর্ক উন্নয়নে আশাবাদ ব্যক্ত করেছিলেন। কিন্তু নিষেধাজ্ঞা বিল ফের উত্তেজনার পারদই বাড়িয়ে দিল বলেও মনে করছে কেউ কেউ


এ ক্যটাগরির আরো খবর..