× Banner
সর্বশেষ
উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুষম উন্নয়নে সমতলের সাথে সমভাবে এগোবে পাহাড়– পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের জানাজা সম্পন্ন খালের উপর বাঁধ নির্মাণে জলাবদ্ধতা, আগৈলঝাড়ায় সচেতনতা বৃদ্ধিতে সভা গৌরনদী প্রেসক্লাবের সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন বিদ্যালয়ের চুরি করা সিলিং ফ্যান ফেরত দিয়ে গেল চোর, সঙ্গে ঝুলছে চিরকুট ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার

কোরবানি ঈদে জিনিসপত্রের দাম বাড়বে না

admin
হালনাগাদ: বুধবার, ২ আগস্ট, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ ব্যবসায়ীরা কথা দিয়েছেন কোরবানি ঈদের আগে জিনিসপত্রের দাম বাড়ার সম্ভাবনা নেই। বললেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

আজ বুধবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

মন্ত্রী বলেন, ঈদুল আজহার আগে মসলাসহ বিভিন্ন পণ্যের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই। বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং দল বাজার মনিটরিং করবে।

তোফায়েল বলেন, জিনিসপত্রের দাম তেমন বাড়েনি।  রমজানের ঈদের সময় যা ছিল তা থেকে কমেছে।  বৃষ্টি ও বন্যার কারণে দু-একটি পণ্যের দাম হয়তো বাড়তে পারে।

তিনি আরো বলেন, বাণিজ্য সচিবকে বলব পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে মিটিং ডাকার জন্য, আমিও সেখানে থাকব। মিটিং করে আমরা একটা পদক্ষেপ নেব।

বাণিজ্যমন্ত্রী বলেন, চালের দাম কমে আসছে। চিনির দাম স্বাভাবিক।  পেয়াঁজের দাম তেমন বাড়েনি। অনেকগুলো বাজার আছে, একেক বাজারে একেক দাম। এগুলো তো নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে সম্ভব নয়। আমি মনে করি আমাদের সব কিছুই স্বাভাবিক আছে।

জাপানের রাষ্ট্রদূত সম্পর্কে তোফায়েল আহমেদ বলেন, তিনি নতুন এসেছেন। কাজ শুরু করেছেন। এটা তার প্রথম সাক্ষাৎ। জাপান আমাদের পুরাতন বন্ধু। তারা চাইলে সে দেশের ব্যবসায়ীদের জন্য একটি স্পেশাল ইকোনোমিক জোন দেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..