× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি ডাসারে কথিত পীরের দরবারে ওরজকে কেন্দ্র করে এলাকাবাসীর ক্ষোভ

শুল্ক ফাঁকির মামলায় প্রিন্স মুসার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১১ সেপ্টেম্বর

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ আগস্ট, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ বিলাসবহুল গাড়ি কিনে দুই কোটি ১৭ লাখ টাকা শুল্ক ফাঁকি ও সুইস ব্যাংকে ৯৬ হাজার কোটি টাকার অস্বচ্ছ হিসাব দাখিলের অভিযোগে ধনকুবের প্রিন্স মুসা বিন শমসেরের বিরুদ্ধে করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলে আগামী ১১ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম নূর নবী এই দিন নির্ধারণ করেন।

ঢাকার অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়ে বলেন, আজ থানা থেকে মামলার প্রাথমিক তথ্য বিবরণী (এফআইআর) ও এজাহার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আসে। পরে বিচারক এজাহার আমলে নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন।

আনিসুর রহমান জানান, গতকাল সোমবার সকালে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) জাকির হোসেন বাদী হয়ে মুদ্রাপাচার প্রতিরোধ আইনে রাজধানীর গুলশান থানায় মামলাটি করেন।

মামলার নথি থেকে জানা যায়, চলতি বছরের ২১ মার্চ প্রিন্স মুসা বিন শমসেরের গুলশানের বাড়িতে শুল্ক গোয়েন্দারা অভিযান চালিয়ে তাঁর কেনা রেঞ্জরোভার ব্র্যান্ডের গাড়ি জব্দ করে। পরবর্তী সময়ে শুল্ক গোয়েন্দাদের অনুসন্ধানে দেখা যায়, প্রিন্স মুসা ১৭ লাখ টাকা শুল্ক পরিশোধ দেখিয়ে ভুয়া বিল অব এন্ট্রি প্রদর্শন করে গাড়িটি বেনামে রেজিস্ট্রেশন করেন। কিন্তু গাড়িটির শুল্ক দিতে হতো দুই কোটি ১৭ লাখ টাকা।


এ ক্যটাগরির আরো খবর..