× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে না ভোট ও সেনা মোতায়েনের প্রস্তাব সুশীল সমাজের

admin
হালনাগাদ: সোমবার, ৩১ জুলাই, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে না ভোট, জনগণের আস্তা অর্জন এবং সেনা মোতায়েনের জোর দেয়ার প্রস্তাব করেছেন সুশীল সমাজ। কিন্তু সংবিধানের বাইরে যে প্রস্তাব করা হয়েছে তা রাখা হবে না। বললেন প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) কে এম নুরুল হুদা।

আজ সোমবার বেলা ১১টার দিকে শুরু হওয়া সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ  শেষে বিকেল ৪টায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এম নুরুল হুদা বলেন, যেসব পরামর্শ এসেছে তা আইনের মধ্যে রেখে দেখা হবে। সংলাপে আস্থার ক্ষেত্র তৈরি হয়েছে। সরকার ও সংসদের বাইরে যারা আছেন তাদের কাছে সংলাপের পরামর্শগুলো পৌঁছলে তাদের মধ্যে সমঝোতা চাপ তৈরি হবে।

সংলাপে আমন্ত্রিত ব্যক্তিদের মধ্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, অর্থনীতিবিদ, রাষ্ট্রবিজ্ঞানী, কলামিস্ট, মিডিয়া ব্যক্তিত্ব, শিক্ষক ও সাবেক আমলারাও রয়েছেন। এর আগে সংলাপে অংশগ্রহণের জন্য সুশীল সমাজের ৫৯ জন প্রতিনিধিকে ইসির পক্ষ থেকে আমন্ত্রণ জানায় কমিশন।

সংলাপের এজেন্ডার মধ্যে ছিল- নির্বাচনী আইন ও বিধিমালা সংশোধন, সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ আইন যুগোপযোগী করা, নির্ভুল ভোটার তালিকা প্রণয়নে পরামর্শ, ভোটকেন্দ্র স্থাপন সংক্রান্ত কার্যক্রম যুগোপযোগী করার বিষয়ে পরামর্শ, নতুন রাজনৈতিক দল নিবন্ধন এবং নিবন্ধিত রাজনৈতিক দল নিরীক্ষা সংক্রান্ত প্রস্তাবনাসহ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সক্ষমতা বৃদ্ধির বিষয়ে মতামত গ্রহণ।

গেল ১৬ জুলাই নির্বাচন কমিশন একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে রোডম্যাপ প্রকাশ করে। এই কর্মপরিকল্পনায় সাতটি বড় বিষয়ের ওপর কার্যক্রম নেয়ার পরিকল্পনা করে। এর মধ্যে বড় একটি বিষয় ছিল সংলাপ।


এ ক্যটাগরির আরো খবর..