× Banner
সর্বশেষ
ঈদযাত্রায় কমলাপুরে উপচেপড়া ভিড় ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ৬৮ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ফের তীব্র, বন্দর আব্বাস বিস্ফোরণের পর দক্ষিণ ইরানে মার্কিন হামলা আজ ২৬ মে (১১ জ্যৈষ্ঠ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

শোলাকিয়ায় জঙ্গি হামলায় নিহত ঝরনা রানীর ছেলেকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

admin
হালনাগাদ: রবিবার, ৩০ জুলাই, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদগাহ মাঠের পাশে জঙ্গি হামলার ঘটনায় নিহত ঝরনা রানী ভৌমিকের পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার বেসরকারি এনআরবি গ্লোবাল ব্যাংকের সহকারী অফিসার পদে ছেলে বাসুদেব ভৌমিককে চাকরির প্রয়োজনীয় কাগজপত্র দেন প্রধানমন্ত্রী।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামসহ এনআরবি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গত বছর ঈদুল ফিতরের দিন সকাল পৌঁনে ৯টার দিকে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের পশ্চিম দিকে প্রায় ১৫০ গজ দূরে আজিমউদ্দিন স্কুলের পাশে সবুজবাগ গলির মুখে জঙ্গি হামলার ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্য নিহত হন। এর একটু পরই সবুজবাগ মহল্লায় জঙ্গিদের সঙ্গে পুলিশের গোলাগুলি হয়। এ সময় ঘরের ভেতরেই মাথায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান ঝরনা রানী ভৌমিক। তাঁর স্বামী গৌরাঙ্গ ভৌমিক শহরের একটি বিড়ি ফ্যাক্টরির একজন স্বল্প বেতনের কর্মী।


এ ক্যটাগরির আরো খবর..