× Banner
সর্বশেষ
ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ৪ সাক্ষীকে জেরার অনুমতি দিল হাইকোর্ট

admin
হালনাগাদ: রবিবার, ৩০ জুলাই, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় চার সাক্ষীকে জেরা করার অনুমতি দিয়েছেন হাইকোর্ট।

মামলার আসামি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পাঁচ সাক্ষীকে জেরার জন্য আবেদন করেছিলেন। এর মধ্যে আজ রোববার চার সাক্ষীকে জেরার অনুমতি দিয়েছেন হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ শওকত হোসেন ও নজরুল ইসলাম তালুকদারের বেঞ্চ।

খালেদা জিয়ার পক্ষে মামলার শুনানিতে ছিলেন এ জে মোহাম্মদ আলী ও জাকির হোসেন ভূঁইয়া।

শুনানি শেষে জাকির হোসেন ভূঁইয়া জানান, গত ৫ জুলাই বিচারপতি মোহাম্মদ শওকত হোসেন ও মো. নজরুল ইসলাম তালুকদারের আদালতে পাঁচজন সাক্ষীকে জেরার আবেদন করা হয়।

তাঁরা হলেন মামলার ৬ নম্বর সাক্ষী মুকবুল হোসেন অপু, ১২ নম্বর সাক্ষী মো. আমিরুল ইসলাম, ১৩ নম্বর সাক্ষী অমল কান্তি চক্রবর্তী, ১৫ নম্বর সাক্ষী মো. মামুনুজ্জামান ও ১৭ নম্বর সাক্ষী চৌধুরী এম এন আলম।

এর মধ্যে আদালত আমিরুল ইসলাম ছাড়া বাকি সবাইকে জেরার অনুমতি দিয়েছেন বলে জানান খালেদা জিয়ার আইনজীবী।

গত ৮ জুন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা হারুনুর রশিদ এবং আরো পাঁচজনকে জেরা করার জন্য পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত ৫ নম্বর বিশেষ জজ আদালতে আবেদন করেন খালেদা জিয়া। আদালতের বিচারক আখতারুজ্জামান তখন শুধু হারুনুর রশিদকে জেরা করার তাৎক্ষণিক আদেশ দেন। আর বাকিদের জেরা করার আবেদন খারিজ করে দেন।

এর বিরুদ্ধে আজ খালেদা জিয়া হাইকোর্টে রিভিশনের আবেদন করেন বলে জানান আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া।

২০১০ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের নামে তেজগাঁও থানায় দুর্নীতির অভিযোগে এ মামলা করেছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক হারুনুর রশিদ।


এ ক্যটাগরির আরো খবর..