× Banner
সর্বশেষ
জিয়া পরিবারের কাছে আমরা চিরঋণী: সংসদে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করেছেন আইনমন্ত্রী গ্রাম আদালতকে জনপ্রিয় করতে তৃণমূল পর্যায়ে প্রচার কার্যক্রম জোরদারের তাগিদ দুর্গম পার্বত্য অঞ্চলে চালু হবে ওয়াটার অ্যাম্বুলেন্স – পার্বত্য মন্ত্রী প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বৈঠক শিক্ষামন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত ও মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ইউনিয়ন প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশ সদর দপ্তর পরিদর্শনে ‘এনডিসি কোর্স’র প্রশিক্ষণার্থী কর্মকর্তারা

ব্রিটেনে এসিড হামলার শিকার বাংলাদেশি দুই তরুণ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭

নিউজ ডেস্কঃ ব্রিটেনে বাংলাদেশি বংশোদ্ভূত দু’তরুণ এসিড হামলার শিকার হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বেথনাল গ্রিন পুলিশ স্টেশনের খুব কাছে রোমান রোডে এ হামলার ঘটনা ঘটে।

হামলার শিকার তরুণদের একজন ২৪ বছরের শাখাওয়াত হোসেন। অপরজনের পরিচয় জানা যায়নি।

স্থানীয় দোকানের কর্মচারীরা গণমাধ্যমকে জানিয়েছেন, তারা দু’জন বাংলাদেশি।

ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও প্যারামেডিক্যাল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে একজন দোকানি বলেন, আক্রান্ত হবার পর দু’তরুণ বাংলাদেশি মালিকানাধীন একটি দোকানে গিয়ে সাহায্য চান।তারা বলেন, তাদের ওপর অ্যাসিড হামলা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও চিত্রে দেখা যাচ্ছে, পুলিশ ও হাসপাতালকর্মীরা দু’তরুণের আক্রান্ত স্থানে পানি ঢালছে।


এ ক্যটাগরির আরো খবর..