× Banner
সর্বশেষ
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ এপ্রিল (১৬ বৈশাখ) বৃহস্পতিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ

আজ কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ নিহত ৪

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারে আলাদা স্থানে পাহাড় ধসে শিশুসহ ৪জন নিহত হয়েছেন। আহত আরো ৫জন।

আজ মঙ্গলবার দিবাগত ভোর রাত ৪টার দিকে কক্সবাজার শহর ও রামুতে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

শহরের লাইট হাউজ এলাকা এবং রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান ইউনুস এ তথ্য নিশ্চিত করেছেন।

কক্সবাজার ফায়ার সার্ভিস কর্মীরা জানান, রামুর চেইন্দায় এলাকায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের সায়মা (৫) ও জিহান (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। মাটিচাপা পড়া অবস্থায় তাদের বাবা-মাকে উদ্ধার করা হয়েছে।

শহরের লাইট হাউজ এলাকায় পাহাড় ধসে শাহেদ (১৮) ও সাদ্দাম (২৮) নামে দু’জনের মৃত্যু হয়েছে। এখান থেকে আহত অবস্থায় কয়েকজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শহরের পাহাড়তলী, উখিয়া, টেকনাফেও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, চলতি বছরের জুন মাসে প্রবল বর্ষণে পাহাড় ধসে চট্টগ্রামের ৫ জেলায় দেড় শতাধিক মানুষ মারা গেছেন।

এরমধ্যে রাঙামাটিতে ১০৫ জন, চট্টগ্রামে ৩৬ জন, খাগড়াছড়িতে ১ জন, বান্দরবানে ৮ জন ও কক্সবাজারে ২ জন নিহত হয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..