× Banner
সর্বশেষ
সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি বিমান বাহিনীর ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পাঁচ সিটিতে নিয়োগ পাওয়া নতুন প্রশাসকেরা বছিলা লঞ্চঘাট ও শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস,লঞ্চ চলাচলের সময়সূচি ঘোষণা জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট শামিমা সাত্তার মিমুর মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক প্রকাশ এখন থেকে প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে – ভূমিমন্ত্রী সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জাতীয় সংসদেই হবে – স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন শ্রমদানে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ

admin
হালনাগাদ: রবিবার, ২৩ জুলাই, ২০১৭

নিউজ ডেস্কঃ  বিশ্বে অনলাইনে শ্রমদানকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও পাঠদান বিভাগ ‘অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউট-ওআইআই’র সমীক্ষা প্রতিবেদনে একথা বলা হয়েছে।

ওআইআই’র ওই প্রতিবেদন অনুসারে, অনলাইনে শ্রমদান বা অনলাইনে কাজের ক্ষেত্রে ২৪ শতাংশ অধিকার করে ভারত প্রথম, ১৬ শতাংশ অধিকার করে বাংলাদেশ দ্বিতীয় ও ১২ শতাংশ অধিকার করে আমেরিকা তৃতীয় স্থান দখল করেছে।

শুধু আমেরিকাই নয়, পাকিস্তান, ফিলিপাইন, ইংল্যান্ড, কানাডা, জার্মানি, রাশিয়া, ইতালি ও স্পেনের মতো উন্নত দেশগুলোর অবস্থানও বাংলাদেশের পেছনে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টারনেট ফ্রিল্যান্স কাজ করা এবং ডিজিটালি তা ছাড় করানোর জন্য বৈশ্বিক বাজার সৃষ্টি করেছে এবং এ বাজার দ্রুত বাড়ছে।

এতে আরো বলা হয়েছে, শীর্ষ পেশাদারিত্বের ক্ষেত্রে আমেরিকায় লিখন ও অনুবাদ গুরুত্ব পাচ্ছে। অন্যদিকে, ভারতীয় উপমহাদেশে সফটওয়্যার উন্নয়ন ও প্রযুক্তি গুরুত্ব পাচ্ছে।

সার্বিক বিবেচনায় ‘অনলাইন লেবার’-এ ‘সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যান্ড টেকনোলজি, ক্রিয়েটিভ, মাল্টিমিডিয়া, ক্ল্যারিক্যাল, মাল্টিমিডিয়া ও ডাটা এন্ট্রি’র ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানসহ বিক্রয় ও বিপণন সহায়তায় বাংলাদেশ অন্যসব দেশের চেয়ে এগিয়ে রয়েছে।

এদিকে এ খাতটিকে আরো এগিয়ে নিয়ে যাবার ব্যাপারে প্রতিশ্রুতির কথা উল্লেখ করে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্য বাস্তবায়নের জন্য সরকার কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, বিশ্বমানের প্রশিক্ষণ দেয়ার মাধ্যমে আমরা দক্ষ জনশক্তি তৈরি করছি। বাংলাদেশকে একটি আইসিটি ভিত্তিক রাষ্ট্রে রূপান্তরের মাধ্যমে আমরা একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবো।


এ ক্যটাগরির আরো খবর..