× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

ক্রিকেটার সানিকে গ্রেপ্তারে পরোয়ানা

admin
হালনাগাদ: রবিবার, ১৬ জুলাই, ২০১৭

বিশেষ প্রতিবেদক :   যৌতুকের মামলায় জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ রোববার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জাকির হোসেন টিপু এই আদেশ দেন।

সানির আইনজীবী এম জুয়েল আহমেদ জানান, আজ সানির বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। কিন্তু সানি চিকনগুনিয়া জ্বরে আক্রান্ত হওয়ায় আদালততে হাজির হতে পারেননি। পরে তাঁর পক্ষ থেকে সময়ের আবেদন করা হয়। বিচারক শুনানি শেষে সানির জামিন অন্তবর্তীকালীন থাকায় তা নাকচ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে অভিযোগগঠন করেন।গত ২৩ জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে সানির বিরুদ্ধে মামলাটি করেন স্ত্রী নাসরিন সুলতানা। পরে ৫ এপ্রিল সানি আত্মসমর্পণ করে জামিন নেন।

নথি থেকে জানা যায়, ২০১৪ সালের ৪ ডিসেম্বর সানির সঙ্গে নাসরিনের বিয়ে হয়। বিয়ের পর তাঁরা বাসা ভাড়া নিয়ে একসঙ্গে বসবাস করেন। কিন্তু সানির পরিবার বিয়ে মেনে নিতে চাননি। পরে সানিনাসরিনের কাছে ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন।


এ ক্যটাগরির আরো খবর..