× Banner
সর্বশেষ
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ হজের প্রাথমিক নিবন্ধন শুরু, নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের নিচে হজে মানা ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

নিলয় হত্যায় জড়িতদের নাম জানা গেছে

admin
হালনাগাদ: রবিবার, ১৬ আগস্ট, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যায় জড়িত থাকতে পারে এমন আরো কয়েক জনের নাম জানা গেছে। তারাও আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। রিমান্ডে থাকা মাসুদ রানা ও সাদ আল নাহিয়ানকে জিজ্ঞাসাবাদ করে এসব নাম পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে তারা বলেছে, নিলয়কে হত্যা করা যথার্থ হয়েছে। তিনি যে ধরনের লেখালেখি করতেন তাতে তাকে মেরে ফেলাটা সঠিক হয়েছে। তবে রানা ও নাহিয়ান এই হত্যাকান্ডে নিজেদের সম্পৃক্ততার কথা এখনো স্বীকার করেনি।

রোববার বিকেলে রাজারবাগ পুলিশ লাইনসে গোয়েন্দা পুলিশের য্গ্মু-কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের এসব কথা জানান। তিনি বলেন, নিলয় হত্যাকান্ডে জড়িত সন্দেহে মাসুদ রানা ও সাদ আল নাহিয়ানকে গ্রেফতার করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা দুজন আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় এবং সিনিয়র সদস্য। তারা আরেক ব্লগার আসিফ মহিউদ্দিন হত্যাচেষ্টা মামলার আসামি ছিল। ওই মামলায় গ্রেফতার হয়ে নাহিয়ান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছিল। রানাও একাধিক মামলায় গ্রেফতার হয়েছিল। তারা দুজনই জামিনে জেল থেকে বেরিয়ে এসে অন্যান্য ব্লগারদের হত্যার পরিকল্পনার করেছিল বলে তারা স্বীকার করেছে।

মনিরুল ইসলাম বলেন, তারা দুজন জিজ্ঞাসাবাদে অনেকের নাম বলেছে। আমরাও তদন্তে কিছু নাম পেয়েছি। সবকিছু মিলে আসামিদের গ্রেফতার করা সম্ভব হবে। তারা যাদের নাম বলেছে তাদের ব্যাপারেও তদন্ত করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ৭ আগস্ট দুপুরে রাজধানীর খিলগাঁও থানাধীন পূর্ব গোড়ান এলাকার ভাড়া বাসায় নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয়কে কুপিয়ে হত্যা করে জঙ্গিরা। ঘটনার রাতেই নিলয়ের স্ত্রী আশামনি বাদী হয়ে খিলগাঁও থানায় একটি মামলা করেন। ঘটনার ছয়দিন পর গত বৃহস্পতিবার রাতে হত্যাকান্ডে জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..