× Banner
সর্বশেষ
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী লিওনেল মেসির মহাকাব্যিক হ্যাটট্রিকে ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ ঘুচল আর্জেন্টিনার আজ বুধবার (১৭ জুন) আপনার রাশিফলে কী রয়েছে আজ ১৭ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার

সবাইকে কমপক্ষে একটি করে গাছ লাগাতে হবে -শিল্পমন্ত্রী আমু

admin
হালনাগাদ: শনিবার, ১৫ জুলাই, ২০১৭

ঝালকাঠি প্রতিনিধি : শিল্পমন্ত্রী বলেছেন, অনেকেই হাসপাতালে অক্সিজেন কিনে লাগান, অথচ সরকার অসংখ্যবার বলার পরেও বাড়ির পাশে একটি গাছ লাগান না। গাছ যেমন একদিকে পরিবেশের ভারসম্য রক্ষা করে, তেমনি মানুষকে বিনামূল্যে অক্সিজেন দেয়। সবাইকে কমপক্ষে একটি করে গাছ লাগানোর পরামর্শ দেন শিল্পমন্ত্রী।

আজ শনিবার দুপুরে নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বৃক্ষমেলার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন। নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইদুর রহমান।

উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুস লস্কর। ঝালকাঠির নলছিটিতে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা।

উপজেলা পরিষদ চত্বরে বেলা ১২টায় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এ সময় তিনি মেলার বিভিন্ন প্রদর্শনী স্টল ঘুরে দেখেন। উপজেলা কৃষি অধিদপ্তর এ মেলার আয়োজন করে। মেলায় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছসহ ১৩ টি স্টল রয়েছে। মেলা চলবে আগামী ১৭ জুলাই পর্যন্ত। মেলায় স্থান পেয়েছে ১৫টি ফলদ, বনজ ও ঔষধী গাছ এবং নানা প্রজাতির ফলের সাজানো স্টল ।


এ ক্যটাগরির আরো খবর..