× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

দুর্নীতির মামলায় ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ডাদেশ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭

নিউজ ডেস্ক: দুর্নীতির মামলায় ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভাকে সাড়ে ৯ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।স্থানীয় সময় বৃহস্পতিবার ব্রাজিলের একটি আদালত এই দণ্ডাদেশ দেন।

আদালতের সাজার পরও একটি আপিলের নিষ্পত্তি না হওয়ায় আপাতত কারাগারে যেতে হচ্ছে না লুলাকে।ব্রাজিলে আগামী বছর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন লুলা। কিন্তু এর আগে আদালতে দোষী সাব্যস্ত হওয়া তাঁর প্রতিদ্বন্দ্বিতায় বড় ধরনের ধাক্কা বলে মনে করছেন বিশ্লেষকরা।২০০৩ সালের পয়লা জানুয়ারি থেকে ২০১১ সালের একই সময় পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন লুলা। এই সময়কালে ব্রাজিলে অসমতা কমানোয় সারা বিশ্বে প্রশংসিত হন সাবেক এই শ্রমিক নেতা।

আদালতের বিচারক সার্জিও মোরে রায়ে বলেন, প্রকৌশল প্রতিষ্ঠান ওএএস এসএর কাছ থেকে ঘুষ হিসেবে ৩৭ লাখ টাকা নেন লুলা। ব্রাজিলের রাষ্ট্রীয় তেল কোম্পানি পেত্রোলিও ব্রাসিলিইরোর একটি কাজের ঠিকাদারি পাইয়ে দিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে লুলাকে এই অর্থ দেওয়া হয়েছিল।রায়ের পর লুলার আইনজীবীরা ইমেইলে পাঠানো এক বিবৃতিতে জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট নির্দোষ এবং এ বিষয়ে তাঁরা আপিল করবেন।


এ ক্যটাগরির আরো খবর..