ঝিনাইদহ প্রতিনিধি॥ ১১ জুলাই’২০১৭: ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।
আজ মঙ্গলবার বিকেলে উপজেলার কাশিপুর মোল্ল্যা পাড়া থেকে এ ফেন্সিডিল উদ্ধার করে।
কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই নিরব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানায় এএসআই সাইদুর রহমানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে তিনি কাশিপুর মোল্ল্যাপাড়া অভিযান চালান। সে সময় ওই গ্রামের মনিরুল ইসলামের ছেলে কামরুল ইসলামের ঘরের খাটের নীচ থেকে ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
এ ব্যাপারে কামরুল ইসলামকে আসামি করে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি সাংবাদিকদের জানান।