× Banner
সর্বশেষ
আড়পাড়াতে আগুনে ভ্যানচালকের গোয়ালঘর ও রান্না ঘর পুড়ে ছাই, দুই গর্ভবতী ছাগল ভস্মীভূত ভারতে তেল সরবরাহের ডেটা আমেরিকাকে দেবে না রাশিয়া ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে – মার্কিন অর্থমন্ত্রী সৈনিক নেবে বাংলাদেশ সেনাবাহিনী ইরানকে ‘আত্মসমর্পণের’ নির্দেশ ট্রাম্পের, প্রত্যাখ্যান করে যে বার্তা দিল ইরান সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা কক্সবাজারে ৫ লাখ টাকার জাল নোট ও সরঞ্জামসহ যুবক গ্রেফতার ঈদযাত্রায় ট্রেনের ১৭ মার্চের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে ইরান যুদ্ধ নিয়ে বিবৃতি দিলেন পুতিন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের ইফতার মাহফিলে প্রবাসীদের মিলনমেলা

গোলাপগঞ্জে দাড়িপাতন স্কুলে ফল উৎসব অনুষ্টিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ গোলাপগঞ্জ উপজেলার পৌর এলাকার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্টান দাড়িপাতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসব অনুষ্টিত হয়েছে। উপজেলায় প্রথম বারের মতো এ ফল উৎসব মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গঁনে অনুষ্ঠিত হয়।

স্কুল ম্যানেজিং কমিটি আয়োজিত এ অনুষ্টনে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি ওয়েছুর রহমান ওয়েছ। স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হান্নানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা চিন্তাহরণ দাশ। বক্তব্য রাখেন, সহকারী শিক্ষা কর্মকর্তা লুৎফুর রহমান, মফিজ উদ্দিন ভূইঁয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুশ শহীদ মতিউর রহমান, পৌর কাউন্সিলর রুহিন আহমদ খাঁন, স্কুল ম্যানেজিং কমিটির সহ সভাপতি সুলেমান আহমদ, আনা মিয়া ও আজির উদ্দিন।এছাড়া উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর’র গোলাপগঞ্জ প্রতিনিধি হারিছ আলী, গৌছ উদ্দিন , স্কুলের অফিস সহকারী খালেদ আহমদ, আলি হোসেন, অনিক আহমদ প্রমুখ।

অনুষ্টানের পর স্কুলের প্রায় ৩শতাধিক কোমলমতি শিক্ষার্থীদের আম, কাঠাল, লেচু, জামরুল সহ বিভিন্ন ধরণের ফল খাওয়ানো হয়। অনুষ্টানে প্রধান অতিথি শিক্ষা কর্মকর্তা চিন্তাহরণ দাশ অনুষ্টানের প্রশংসা করে বলেন, এ ধরণের অনুষ্টান আমার চাকুরীর জীবনে প্রথম দেখলাম। এটা এ উপজেলায় প্রথম অনুষ্টান। ভবিষ্যতে এ ধরণের অনুষ্টান অব্যাহত থাকবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

 


এ ক্যটাগরির আরো খবর..