× Banner
সর্বশেষ
স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী এবছর দেশে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কালীগঞ্জে দলিল লেখক কল্যান ফান্ডের আয়োজনে সাংবাদিক সন্মেলন দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেফতার, তদবিরে ছাড়া হবে না – ডিএমপি কমিশনার ৩ মাস সহায়তা দেয়া হবে হাওড়াঞ্চলের কৃষকদের – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী কবি সুকান্তের আদর্শকে ধারন করে মাদক মুক্ত সমাজ গড়তে হবে-এস এম জিলানী জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব – প্রধানমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু

লন্ডনের বিপণিবিতানে আগুন

admin
হালনাগাদ: সোমবার, ১০ জুলাই, ২০১৭

নিউজ ডেস্কঃ যুক্তরাজ্যের লন্ডন শহরে ক্যামডেন লক মার্কেট নামে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের ৭০ কর্মী।

স্থানীয় সময় গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে উত্তর লন্ডনের ওই ভবনে আগুন লাগে। এলাকাটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়।

এ বিষয়ে এক প্রত্যক্ষদর্শী জানান, আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। বাজারের আশপাশের ভবনগুলোতেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

জোয়ান রিবস নামের আরেক প্রত্যক্ষদর্শী বলেন, ওই ভবনটিতে যেকোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে। ভবনটির আশপাশে বেশ কয়েকটি রেস্তোরাঁ রয়েছে।

লন্ডন পুলিশের এক মুখপাত্র জানান, পুলিশ পৌঁছানোর আগেই ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে গত ১৩ জুন লন্ডনের উত্তর কেনসিংটন এলাকার গ্রেনফেল টাওয়ার নামে একটি বহুতল ভবনে ভয়াবহ আগুন লাগে। আগুনে নিহত হন কমপক্ষে ৭৯ জন। আহত হন অনেকেই। নিহতদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশিও ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..