× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

ঝিনাইদহে সাড়ে ৩’শ গ্রাম হেরোইনসহ রূপসা গাড়ীর হেলপার আটক

admin
হালনাগাদ: শনিবার, ৮ জুলাই, ২০১৭

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ৮ জুলাই’২০১৭: ঝিনাইদহ শহরের আরাপপুর বাসস্ট্যান্ড থেকে সাড়ে ৩’শ গ্রাম হোরোইনসহ রূপসা গাড়ীর হেলপার সুমন রেজা বাবু (৩২) কে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।

শনিবার বিকেলে তাকে আটক করা হয়। সুমন রেজা বাবু যশোর কোতয়ালী থানার মাহিদিয়া গ্রামের ইদ্রিস আলী খোকনের ছেলে।

ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কুষ্টিয়া থেকে খুলনাগামী রূপসা পরিবহনে হেরোইন পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে আরাপপুর বাসস্ট্যান্ডে অভিযান চালায় তারা। সেসময় রূপসা গাড়ীর হেলপার সুমন রেজা বাবুকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাসী করে সাড়ে ৩’শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী, এএসআই শেখ আব্বাস উদ্দিন আহমেদ, সিপাই জিএম শহিদুল ইসলাম, আব্দুল আজিজ খান উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..