× Banner
সর্বশেষ
নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী ঝিনাইদহে ট্রাক চাপায় নারী নিহত শিবির কে যারা গুপ্ত বলে তারাই ১৭ বছর বিদেশে লুকিয়ে ছিল, তারাই গুপ্ত : মিয়া গোলাম পরওয়ার মায়ের ইচ্ছে পূরনে কোটালীপাড়ায় হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন প্রবাসী মিলন মধু সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় হাম রোগে মৃত্যু সংখ্যা ৭ এনসিপিতে যোগ দিলেন মহিউদ্দিন রনি, ইসহাক সরকার-কন্টেন্ট ক্রিয়েটর কাফি মধুখালীতে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে শরবত বিতরণ করে প্রশংসা কুড়িয়েছে মধুখালী উপজেলা ও পৌর ছাত্রদল

ঠাকুরগাঁওয়ে বিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে দুই বোনকে ধর্ষণ, গ্রেফতার-২

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলা রহিমানপুর ইউনিয়নের লীপুর এলাকায় দুই চাচাতো বোনকে বিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অচেতন করে ধর্ষণের অভিযোগ উঠেছে এক পল্লী চিকিৎসক ও কবিরাজের বিরুদ্ধে। ঘটনাটি মিমাংসার জন্য প্রভাবশালীরা চাপ সৃষ্টি ওই কিশোরির পরিবারকে।

 

বৃহস্পতিবার ভোর রাতে এ ঘটনা ঘটে।

 

ধর্ষণের অভিযোগে লীপুর এলাকার পল্লী চিকিৎসক নরেন চন্দ্র রায় ও কবিরাজ বালিশ্বর চন্দ্র রায়কে পুলিশ গ্রেফতার করেছে।

 

অভিযোগ সূত্রে জানা গেছে, সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লীপুর এলাকার জনৈক দুই কিশোরীর পরিবারের সাথে একই এলাকার কবিরাজ বালিশ্বর চন্দ্র রায়ের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে। এরই সুবাদে ওই দুই চাচাতো বোন কবিরাজ বালিশ্বরকে নানা বলে সম্মোধন করেন। কবিরাজ দীর্ঘদিন ধরে ওই দুই কিশোরীর বিয়ের জন্য পাত্র খুজতে থাকে।

 

গত বুধবার বিকেলে পরিকল্পিতভাবে পাত্র দেখার কথা বলে ওই দুই বোনকে কবিরাজ তার বাড়িতে আসতে বলেন। কবিরাজের পাত্র দেখার কথা অনুযায়ী পরিবার দুই কিশোরীকে পাঠিয়ে দেয় তার বাসায়। পরে কবিরাজ বালিশ্বর পাশের ভেলাজান এলাকার পল চিকিৎসক নরেন চন্দ্র রায়কে নিয়ে এসে চেতনা নাশক ইনজেকশন প্রয়োগ করেন ওই দুই কিশোরীকে। পরে পালাক্রমে কবিরাজ ও পল্লী চিকিৎসক ধর্ষন করেন। সকালে ওই দুই কিশোরীকে কবিরাজ বাড়ি চলে যাওয়ার জন্য একটি অটো রিক্সায় উঠিয়ে দেয়। কিছুদূর যাওয়ার পর তারা আবারো জ্ঞান হারিয়ে ফেলে।

 

এলাকাবাসী অচেতন অবস্থায় তাদের পরিবারকে খবর দিলে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে দুই চাচাতো বোনকে ভর্তি করে। পরে কিশোরীদের কথা অনুযায়ী এলাকাবাসী কবিরাজ বালিশ্বর ও চিকিৎসক নরেনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় ভুক্তোভুগির পরিবার থানায় মামলা করতে গেলে পুলিশ টালবাহানা করছে বলে অভিযোগ করেছে কিশোরীর পরিবার।

 

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক জিন্নাহ পারভীন জানান, ওই দুই কিশোরীকে ধর্ষনের অভিযোগে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের ডাক্তারি পরীা সম্পন্ন হয়েছে। রিপোর্ট পেলেই বুঝা যাবে ধর্ষন হয়েছে কি না।

 

সদর থানার উপ-পরিদর্শক মো: হানিফ জানান, ধর্ষনের অভিযোগে দুইজনকে জনগণ আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরবর্তীতে ভিকটিমের স্বীকারোক্তি অনুযায়ি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

 

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ওই দুই কিশোরি আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..