× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

জামালগঞ্জে জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল

admin
হালনাগাদ: রবিবার, ১৮ জুন, ২০১৭

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় জাতীয় পার্টির ইফতার,দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার সন্ধ্যায় জামালগঞ্জ মধ্যে বাজারে শাহ পরান হোটেল এন্ড রেষ্টুরেন্টে ইফতার মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ এইচ এম ফারুক আহমেদ।

ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাদক মো: কবির হোসেন’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও ভীমখালী ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মন্নান তালুকদার, সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ এমদাদুল হক আফিন্দী, জেলা জাতীয় ছাত্র সমাজের সহ সভাপতি ও উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক এম আল আমিন, কৃষি বিষয়ক সম্পাদক এরশাদ মিয়া, জাপা নেতা মো. আব্দুল মোতালিব, উপজেলা স্বেচ্ছা সেবক পার্টির সাধারণ সম্পাদক মো. মোর্শেদ আলম, সহ সম্পাদক মো. সওকত মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. আখতার হোসেন, সহ সভাপতি মো. মাছুম মিয়া, ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন সরকার প্রমূখ।

আমন্ত্রিত অতিথির মাঝে বক্তব্য রাখেন, জামালগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ, সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী প্রদীপ। বক্তারা বলেন, পল্লী বন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বে আগামী দিনের সরকার গঠন করে বাংলাদেশকে স্বনির্ভর করে তোলার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করে যাব।

উপজেলার ফসলহারা কৃষকদেরকে কৃষি ঋণ মওকুফ, কৃষি সরঞ্জানাধী, ভিজিএফ কার্ড, কৃষি কার্ড, বিনা সুদে ঋণ দেওয়ার জন্য বতর্মান সরকারের কাছে জোর দাবী জানান। সভায় জাতীয় পার্টির তৃণমূল নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..