× Banner
সর্বশেষ
মাদারীপুরে গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় মাদারীপুরে বাসচাপায় কিশোরের মৃত্যু, মেলেনি পরিচয় হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে গড়ে ওঠার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আসুন আমরা ট্রান্সপারেন্সি গ্লাস দিয়ে সমাজটাকে দেখি -জামায়াতের আমির গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে সাজা দিলেন ইউএনও পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝবো ‘ডাল মে কুচ কালা হ্যায়’ – শিক্ষামন্ত্রী কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে আসবে স্বস্তি -বাণিজ্যমন্ত্রী মধুখালীতে কথিত দুই সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, চাঁদাবাজি ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ ভয়াবহ আগুনে কামারখালী বাজারের মুদি দোকান পুড়ে ছাই, ১০লক্ষ টাকার ক্ষতি দেশের সব স্কুল-কলেজে বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখে ৩ দিনের ছুটি

ঢাবির শহীদুল্লাহ হলের নাম পরিবর্তন

admin
হালনাগাদ: শনিবার, ১৭ জুন, ২০১৭

স্টাফ রিপোর্টারঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ হলের নাম পরিবর্তন করে ড. মুহম্মদ শহীদুল্লাহ হল করা হয়েছে।

আজ শনিবার দুপুরে  বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাবির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক হলের নাম পরিবর্তনের বিষয়টি সিনেটে উত্থাপন করেন। পরে সিনেট সদস্যরা উপাচার্যের সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করায় বিষয়টি চূড়ান্ত হয়।

এ বিষয়ে জানতে চাইলে ঢাবি উপাচার্য আরেফিন সিদ্দিক বলেন, বাংলাদেশে শহীদুল্লাহ নামে অনেক গুণীজন ছিলেন। এতদিন হলটি কোন শহীদুল্লাহর নামে তা নির্দিষ্ট ছিল না। নাম পরিবর্তনের মধ্য দিয়ে বিষয়টি নির্দিষ্ট করা হলো।


এ ক্যটাগরির আরো খবর..