× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

মানিকগঞ্জে উমা দেবী হত্যা মামলায় পাঁচজনের ফাঁসি

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৬ জুন, ২০১৭

বিশেষ প্রতিবেদক :   ইত্তেফাকের সিংগাইর প্রতিনিধি মানবেন্দ্র চক্রবর্তীর মা উমা দেবী হত্যা ও ডাকাতি মামলায় পাঁচজনকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা জরিমানাও করেছেন আদালত।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আল মাহমুদ ফায়জুল কবীর এই রায় দেন।

ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন ইছাক ভূইয়া (৪০), ইমান আলী (৪৫), বাচ্চু (৪৫), শহিদুল ইসলাম (৪০) ও নান্নু মিয়া (২৪)।২০১০ সালের ৯ আগস্ট রাতে সিংগাইর পুকুরপাড় এলাকায় উমা দেবীকে তাঁর নিজ বাড়িতে শ্বাসরোধে হত্যা করে ডাকাতরা। এ সময় তারা ওই বাড়ি থেকে ১২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।ঘটনার পরের দিন উমা দেবীর ছেলে মানবেন্দ্র চক্রবর্তী সিংগাইর থানায় একটি হত্যা ও ডাকাতি মামলা করেন।২০১১ সালের ২৭ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আব্দুস সালাম আদালতে ওই পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এই মামলায় মোট ১৩ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।পাঁচ আসামির মধ্যে তিনজনের উপস্থিতিতেআদালত আজ এই রায় দেন। মামলার দুই আসামি ইমান আলী ও নান্নু মিয়া জামিন নিয়ে পলাতক রয়েছেন।

আদালতে রাষ্ট্রপ‌ক্ষে ছিলেন মথুর নাথ এবং আসামি প‌ক্ষে শুনানি করেন মেজবা উদ্দিন আহ‌মেদ।


এ ক্যটাগরির আরো খবর..