× Banner
সর্বশেষ
রামিসা-আছিয়া হত্যা; ঘাতকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন “আস্থা ও সমন্বয়ই পার্বত্য অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তি ও টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি” – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার ব্রিক্স সম্মেলনে ভারতে আসছেন পুতিন ও শি জিনপিং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সেবা প্রোভাইডারদের গতিবিধি মনিটরিং করা হবে -ভূমিপ্রতিমন্ত্রী আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হাস-মুরগী-মাছ ও কবুতর পুষে স্বাবলম্বী, সরকারী সহায়তা পেলে খামার বাড়িয়ে বেকারদের কর্মসংস্থান

admin
হালনাগাদ: বুধবার, ৩১ মে, ২০১৭

প্রবীর বিশ্বাস (ননী) আগৈলঝাড়া থেকেঃ  উচ্চ শিক্ষা গ্রহণ করে চাকরীর  হতাশায় ভোগেনী বরিশালের আগৈলঝাড়ার প্রত্যান্ত জনপদের এক যুবক। বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত রাখতে ৫ বৎসর আগে স্বল্প পরিসরে উপজেলার বাকাল ইউনিয়নের ত্রিমুখি গ্রামের ভিশ্বদেব জয়ধরের ছেলে তমাল জয়ধর (৩৪) ২টি খামারে হাস-মুরগী পালন শুরু করে। অল্পদিনের মধ্যে তার এ কাজে কিছুটা সফলতা দেখা দেওয়ায় হাত বাড়িয়ে দেয় মাছ চাষের দিকে। বাড়ীর পাশে ধানি জমিতে ধান কাটার পরে যেখানে বছরের দীর্ঘসময় পরিত্যাক্ত ফসলহিন থাকত, সেখানেই ঘের পাটা নেট দিয়ে তমাল শুরু করে মাছ চাষ। ১৫ একর জমিতে তার মৎস্য ঘেরে মাছ চাষে বৎসর ঘুরতেই লাভের মুলধন হাতে আসে। এভাবেই টানা ৪ বৎসর হাস-মুরগী মাছ চাষে সুফল পাওয়ায় খামারের সংখ্যাও বাড়ীয়ে দেয় তমাল জয়ধর।

বর্তমানে তার বড় আকারের ৩টি মুরগীর খামার ১টি হাসের খামার ও মৎস্য ঘের রয়েছে ২টি। প্রতিবেশী এক যুবকের কবুতর পালনে আসা ব্যাঞ্জক ফল পাওয়ায় তমলের ইচ্ছা জাগে কবুতর পালনে। ১ বৎসর পুর্বে থেকে বাড়ীতেই একটি সেড তৈরী করে দেশী বিদেশী প্রজাতির কয়েকজোরা কবতুর পোষা শুরু করেন। মাত্র ৬ মাসের মধ্যেই কবতুর পালনেও সফলতা দেখা দেয়। বর্তমানে তার কবুতর শেডে কবুতরের সংখ্যা দাড়িয়েছে কয়েকশত।

সরজমিন তমলের  হাতে গড়া খামারগুলি দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে তার অভিমত ব্যক্ত করে বলেন সরকারী সহায়তা পেলে আরো খামার বাড়ীয়ে এলাকার বেকার যুবকদেরু কর্মসংস্থান সৃষ্টি করাই তার এখন মুল উদ্দেশ্যে।


এ ক্যটাগরির আরো খবর..