× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বান্দরবানে বৌদ্ধভিক্ষু হত্যা মামলায় তিন ‘জঙ্গি’ কারাগারে

admin
হালনাগাদ: সোমবার, ২৯ মে, ২০১৭

বান্দরবান প্রতিনিধিঃ  নাইক্ষ্যংছড়ি উপজেলায় বৌদ্ধভিক্ষু মংসই উ (৭৮) হত্যা মামলায় তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে বান্দরবানের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আবু হানিফ তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ওই আসামিরা হলেন সীতাকুণ্ড জঙ্গি আস্তানা থেকে গ্রেপ্তার জহিরুল হক, তাঁর স্ত্রী রাজিয়া বেগম ও কুমিল্লার জঙ্গি আস্তানা থেকে পালানোর সময় গ্রেপ্তার মাহমুদুল হাসান। তাঁদের মধ্যে জঙ্গি দম্পতির বাড়ি নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের যৌথ খামারপাড়ায় ও মাহমুদুলের বাড়ি বাইশারী ইউনিয়নের লম্বাবিল এলাকায়।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, গত বছরের ১৪ মে নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের উত্তর চাকপাড়া বৌদ্ধ বিহারের (ক্যায়াং) প্রধান ভিক্ষু মংসই উকে গলা কেটে হত্যা করা হয়। দুই বছর আগে প্রতিষ্ঠা হয় ওই বৌদ্ধ বিহারটি। এর পর থেকেই বিহারের প্রধান ভিক্ষু হিসেবে দায়িত্বে ছিলেন মংসই। তিনি বৌদ্ধ ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে ভিক্ষুর দায়িত্ব পালন করছিলেন। ভিক্ষুকে হত্যার ঘটনায় তাঁর ছেলে চিংসাউ চাক নাইক্ষ্যংছড়ি থানায় একটি হত্যা মামলা করেন।

ওই মামলায় তিন জঙ্গিকে গ্রেপ্তার দেখিয়ে কড়া নিরাপত্তায় আজ আদালতে হাজির করা হয়। পরে বিচারক অভিযোগ আমলে নিয়ে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ছাড়া ওই মামলায় হ্লামং চাক, মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক জিয়া উদ্দিন ও রহিম নামে আরো তিনজনকে গত বছর গ্রেপ্তার করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার শম্পা রানী সাহা বলেন, বাইশারীতে বৌদ্ধভিক্ষু হত্যা মামলায় ওই তিন জঙ্গির সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের আজ আদালতে নেওয়া হলে বিচারক কারাগারে পাঠান।

গ্রেপ্তার হওয়া ওই তিন জঙ্গিকে গতকাল রোববার চট্টগ্রাম কারাগার থেকে বান্দরবান জেলহাজতে আনা হয়। সেখান থেকে আজ বৌদ্ধভিক্ষু হত্যা মামলায় আদালতে হাজির করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..