× Banner
সর্বশেষ
জিয়া পরিবারের কাছে আমরা চিরঋণী: সংসদে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করেছেন আইনমন্ত্রী গ্রাম আদালতকে জনপ্রিয় করতে তৃণমূল পর্যায়ে প্রচার কার্যক্রম জোরদারের তাগিদ দুর্গম পার্বত্য অঞ্চলে চালু হবে ওয়াটার অ্যাম্বুলেন্স – পার্বত্য মন্ত্রী প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বৈঠক শিক্ষামন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত ও মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ইউনিয়ন প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশ সদর দপ্তর পরিদর্শনে ‘এনডিসি কোর্স’র প্রশিক্ষণার্থী কর্মকর্তারা

বৌদ্ধ মন্দিরের ভাংচুর ও অবমাননার প্রতিবাদে তীব্র নিন্দা ও চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭

রাজিব শর্মা,চট্টগ্রাম।।

রাঙ্গামাটি জেলার নানিয়াচর উপজেলায় বৌদ্ধ

ভিক্ষুদের ধ্যান সাধনার স্থান “থলচাপ তপবন

অরণ্য ভাবনা কুটিরকে সেনাবাহিনীর কতিপয়

সদস্য কর্তৃক ভাংচুর ও অবমাননার প্রতিবাদের এবং

হামলাকারীদের শাস্তির দাবীতে সাংবাদিক

সম্মেলন।

অদ্য ২৪ মে, ২০১৭ইং বুধবার বিকাল ৪ ঘটিকার সময়

চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন

কক্ষে রাঙ্গামাটি জেলাধীন নানিয়াচর থানার ২নং

নানিয়াচর ইউনিয়নের অন্তর্গত ৬নং ওয়ার্ডের

ত্রিশরণ কল্যাণ ও কুটির পরিচালনা কমিটির পক্ষ

হতে সাংবাদিক সম্মেলন আয়োজন করেছে।

উক্ত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ

করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের

অধ্যাপক ড. জিনোবোধি ভিক্ষু। উপস্থিত

ছিলেন, ত্রিশরণ কল্যাণ পরিষদের সভাপতি পুরু

রঞ্জন চাকমা, সংগঠনের সাংগঠনিক সম্পাদক প্রিয়

লাল চাকমা, সংগঠনের দপ্তর সম্পাদক বাবুল বিকাশ

চাকমা, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থার

চেয়ারম্যান জেবিএস আনন্দ বোধি ভিক্ষু,

গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহ-

সভাপতি জিকো মারমা, পিসিপি নগর শাখার সভাপতি

পলাশ চাকমা প্রমুখ।

বক্তারা ৮ মে, ২০১৭ইং বৃহস্পতিবার দিন দুপুরে

নানিয়াচর ও লংগদু জোনের ২৫/৩০ জন কর্মরত

সেনাবাহিনী দ্বারা বৌদ্ধ মন্দিরের ভাংচুর ও

অবমাননা করতঃ তীব্র নিন্দা ও প্রতিবাদ

জানিয়েছেন এবং অবিলম্বে বিচার বিভাগীয়

তদন্ত পূর্বক দোষী সেনা সদস্যদেরকে

বিচারের আওতায় আনার জন্য মাননীয়

প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দৃষ্টি

আকর্ষন করে জোর দাবি জানিয়েছেন। এবং

দাবী আদায়ের লক্ষ্যে আগামী ২৮ মে,

রাঙ্গামাটির কুটিরে ধর্মীয় সভা ও ২ জুন রাঙ্গামাটি

জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে

মানববন্ধন অনুষ্ঠিত হবে। পরিশেষে

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন

ত্রিশরণ কল্যাণ পরিষদ ও কুটির পরিচালনা কমিটির

নেতৃবৃন্দ ও ড. জিনোবোধি ভিক্ষু।


এ ক্যটাগরির আরো খবর..