× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

ওয়ানডে ইতিহাসে র‍্যাংকিংয়ে সেরা বাংলাদেশ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭

স্পোর্টস ডেস্কঃ স্নায়ুক্ষয়ী ম্যাচে শেষ পর্যন্ত বাংলাদেশই জিতেছে। ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে ফেভারিট নিউজিল্যান্ডকে পাঁচ উইকেটে সহজেই হারিয়েছে বাংলাদেশ। এই ম্যাচ জিতে দারুণ একটি ইতিহাস গড়েছে লাল-সবুজের দল। আইসিসির ওয়ানডে র‍্যাংকিংয়ে প্রথমবারের মতো ছয়ে উঠে গেছে বাংলাদেশ।

এই সাফল্যে ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলা প্রায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। এই ম্যাচটি খেলতে নামার আগে ৯১ রেটিং পয়েন্ট নিয়ে র‍্যাংকিংয়ে সাতে ছিল বাংলাদেশের অবস্থান। এই জয়ের সুবাদে রেটিং পয়েন্ট বেড়ে এখন হয়েছে ৯৩। তাই র‍্যাংকিংয়েও উন্নতি হয়েছে।

শ্রীলঙ্কারও পয়েন্টও সমান। কিন্তু রেটিং পয়েন্টের ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে সাত নম্বরে চলে গেছে ১৯৯৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।

আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইসিসির ওয়ানডে র‍্যাংকিংয়ে সেরা আটের মধ্যে থাকলেই ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের।

অবশ্য আাইসিসির ওয়েবসাইটে র‍্যাংকিংয়ের এখনো হালনাগাদ হয়নি। খুব শিগগিরই এর পরিবর্তন হবে।

এদিনের ম্যাচে নিউজিল্যান্ডের ছুড়ে দেওয়া ২৭০ রানের জবাবে বাংলাদেশকে জয়ের লক্ষ্যে পৌঁছাতে খুব একটা বেগ পেতে হয়নি। পাঁচ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে তারা।

ষষ্ঠ উইকেট জুটিতে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ ৭২ রানের দারুণ জুটি গড়ে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। মুশফিক ৪৫ ও মাহমুদউল্লাহ ৪৬ রানের দারুণ দুটি ইনিংস খেলে দলের জয়টাকে একরকম সহজ করে দেন।

এর আগে তামিম ইকবাল ও সাব্বির রহমান দুজনে দারুণ দুটি হাফ সেঞ্চুরি করে দলের জয়ের ভীত গড়ে দেন। দুজনেই ৬৫ রান করে নেন ঝুলিতে।


এ ক্যটাগরির আরো খবর..