ঝালকাঠি প্রতিনিধি: গত মঙ্গলবার গভীর রাতে সুগন্ধা নদীর সরই এলাকায় তেলের ট্যাঙ্কারের ধাক্কায় এক জেলে নৌকা ডুবির ঘটনা ঘটেছে ।
বরিশাল – টু ঝালকাঠীগামী একটি খালি তৈলের ট্যাঙ্কারের ধাক্কায় এ সময় নৌকায় থাকা আব্বাস তশীলদার নামে এক জেলে নিহত ও একজন আহত হয়েছে। নিহত জেলে আব্বাস তশীলদার উপজেলার কুশঙ্গল গ্রামের মৃত্যু রশিদ তশীলদারের পুত্র ।
প্রতক্ষদর্শী জেলে আউয়াল গাজী জানান, আব্বাস তশীলদার ও আমি আউয়াল গাজী সুগন্ধা নদীর সরই এলাকায় নৌকায় মাছ ধরাকালীন বরিশালের দিক থেকে আসা একটি খালি তৈলের ট্যাঙ্কার রাত অনুমানিক ১.৩০ টার দিকে আমাদের নৌকাটিকে ধাক্কা দিলে ট্যাঙ্কারের আঘাতে আব্বাস তহশীলদার ঘটনাস্থলে নিহত হয়। এসময় নৌকা ডুবে গেলে আউয়াল নদীতে ঝাপ দিয়ে সাতরে তীরে এসে এক জেলের বাড়িতে এসে সমস্ত ঘটনা জানায় ।
পরে স্থানীয়রা তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে জেলে আব্বাসের মরদেহ উদ্বার করে।খবর পেয়ে নলছিটি থানার টহল পুলিশ ঘটনাস্থলে যান। আহত জেলে আউয়াল গাজীকে চিকিৎসারর জন্য বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। নিহত জেলে আব্বাসের লাশ ময়না তদন্তের মর্গে পাঠানো ।