× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

দশমিনায় স্কুল ছাত্র হত্যা মামলায় আত্মহত্যার চার্জশিট দেয়ার অভিযোগ উঠেছে

admin
হালনাগাদ: সোমবার, ২২ মে, ২০১৭

বিশেষ প্রতিবেদক,মু.নজরুল ইসলাম:  পটুয়াখালীর দশমিনায় হত্যা মামলায় আত্মহত্যার চার্জশিট দেয়ার অভিযোগ উঠেছে। অভিযোগকারী ক্ষিতিশ চন্দ্র মজুমদার বলেন, তার নাবালক ছেলে বাউফল কালাইয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণি পড়ুয়া লিটন চন্দ্র মজুমদার ও অনিল মাঝির মেয়ে অনিমা রানীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই ঘটনার জেরধরে তমাল মন্ডল, আসীম মাঝি, আশিষ মাঝি, অনিল মাঝি ৩/৪ অজ্ঞাত সন্ত্রাসী গভীর রাতে লিটনকে মেরে ঝুলিয়ে রাখে।

এ নিয়ে দৈনিক টেকনাফ নিউজে “দশমিনায় স্কুল ছাত্রের রহস্যজনক মৃত্যু” শীরোনামে জুলাই, ২১/২০১৬ইংং তারিখেে এ সংবাদ ছাপা হয়। লিটনের বাম পায়ের উরুতে রক্তাক্ত ফাঁটা দাগসহ ধস্তাধস্তির চিহ্ন সুরতহালে উঠে আসে। সুরাতহাল করেন এসআই মোহাম্মাদ আব্দুল উহাব সরকার অপমৃত মামলা নং- ০৮/১৬, তারিখ- ২১/০৭/২০১৬।

মৃতের বাবা ক্ষিতিশ চন্দ্র মজুমদার বাদি হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তমাল মন্ডলকে ১নং আসামী করে নামীয় ৫ জনসহ মোট ৯ জনের বিরুদ্ধে ফৌ.কা.বি. ১৫৬(৩) ধারায় সিআর ২৪৮/১৬ নং মামলা দায়ের করেন। কিন্তু মামলার আইও এসআই মোহাম্মাদ আব্দুল উহাব সরকার ও মেডিকেল রিপোর্ট পেষকারী পটুয়াখালী জেনারেল হাসপাতালের ডাঃ মানষ দাস প্রতিপক্ষের অর্থে প্রভাবিত হয়ে অভিযোগ পত্রে অপমৃতর আলামত তথ্য দাখিল করেছে বলেও ক্ষিতিশ চন্দ্র মজুমদার দাবী করেন।


এ ক্যটাগরির আরো খবর..