× Banner
সর্বশেষ
স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী এবছর দেশে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কালীগঞ্জে দলিল লেখক কল্যান ফান্ডের আয়োজনে সাংবাদিক সন্মেলন দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেফতার, তদবিরে ছাড়া হবে না – ডিএমপি কমিশনার ৩ মাস সহায়তা দেয়া হবে হাওড়াঞ্চলের কৃষকদের – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী কবি সুকান্তের আদর্শকে ধারন করে মাদক মুক্ত সমাজ গড়তে হবে-এস এম জিলানী জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব – প্রধানমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু

ঝালকাঠিতে বস্তায় ভরে শিশু নির্যাতন: আইগত সহয়তা দেয়ার আশ্বাস পুলিশ সুপারের

admin
হালনাগাদ: রবিবার, ২১ মে, ২০১৭

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে বস্তায় ভরে শিশু নির্যাতনের ৭ দিনেও মূল আসামীরা গ্রেপ্তার হয়নি : শিশুর পরিবারকে আসামীদের হুমকি দেয়ার ব্যপারে ব্যবস্থা গ্রহণের আশ্বাস পুলিশ সুপারের।

ঝালকাঠিতে চুরির অপবাদ দিয়ে বস্তায় ঢুকিয়ে শিশু নির্যাতনের ৭ দিনেও ২ আসামী ছাড়া মূল আসামীরা এখনও গ্রেপ্তার হয় নি। আসামীদের লোকজন মামলা তুলে নিতে হুমকী দিচ্ছে শিশু পরিবারকে। হাসপাতালে শিশুর খোঁজ খবর নিয়ে শংকাগ্রস্থ শিশু পরিবারকে আইগত সহয়তা দেয়ার আশ্বাস দিয়েছেন ঝালকাঠি পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান।

রোববার সকালে ঝালকাঠি সদর হাসপাতালে নির্যাতিত শিশু সাগর হাওলাদারকে দেখতে আসেন ঝালকাঠি পুলিশ সুপার জোবায়েদুর রহমান। তিনি এসময় শিশুটির খোঁজ খবর নেয় এবং চিকিৎসায় সহযোগিতার জন্য ব্যক্তিগত তহবিল শিশুর পরিবারকে থেকে ৫ হাজার টাকা দেন। আসামীদের হুমকীর ব্যপারে এসময় সাগরের পরিবারকে আইনী সহযোগিতারও আশ্বাস দেন। মামলার অপার আসামীদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলেও জানান পুলিশ সুপার। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ আব্দুর রকিব , সিভিল সার্জন শ্যামল কৃষ্ণ হালদার ও সদর থানার ওসি তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

ঝালকাঠি জেলা সদরের আলিপুর গ্রামের দশ বছরের শিশুর সাগর হাওলাদারকে স্থানীয় মসজিদ ঈমামের ২ হাজার টাকা চুরিরর অপবাদ দিয়ে গত ১৪ মে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বস্তায় ভরে নির্মম নির্যাতন করে এলাকার একটি প্রভাবশালী মহল। পিটিয়ে পা ভেঙে দিয়েই নির্যাতনকারীরা খান্ত হয় নি। অভিযোগ রয়েছে শিশুটির দুই হাতে সুই ঢুকিয়ে এবং কাঁটা ফুড়েও নির্যাতন করা হয়।

এ ঘটনায় শুক্রবার বিকেলে শিশুটির বোন রোবেয়া আক্তার সুমী মোট ৯ জনকে আসামী করে একটি মামলা দায়ের করলে পুলিশ দুই আসামীকে গ্রেপ্তার করে। তবে মূল আসামীরা এখনও ধরাছোয়ার বাইরে আছে। আসামীরা শিশুর পরিবারকে মামলা তুলে নেয়াসহ গ্রাম ছাড়া করার হুমকী দিচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..