× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত ধর্ম ও মানুষের কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার – মির্জা ফখরুল দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন – রাষ্ট্রপতি শ্রমিকের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করতে হবে: শেখ রফিকুল ইসলাম বাবলু গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বেনাপোল স্থলবন্দরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মেয়র মান্নানের বিরুদ্ধে ৭ কোটি টাকা আত্মসাতের মামলা

admin
হালনাগাদ: রবিবার, ২১ মে, ২০১৭

বিশেষ প্রতিবেদক :    গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র অধ্যাপক এম এ মান্নানের  বিরুদ্ধে ৭ কোটি ১৮ লাখ ৩২ হাজার ৫৭৫ টাকা টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক।

দুদকের উপপরিচালক সামছুল আলম বাদী হয়ে আজ রোববার দুপুরে জয়দেবপুর থানায় মামলাটিদায়ের করেন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সাময়িক বরখাস্ত হওয়ার আগে ২০১৩ সালের ১৮ আগস্টথেকে ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাবদ মোট ৯ কোটি টাকা বরাদ্দ করে। বরাদ্দের শর্ত ছিল বাজেটভুক্ত বিভিন্ন উন্নয়ন প্রকল্প ছাড়া অন্য কোনো খাতে এ অর্থ ব্যয় করা যাবে না।

শতকরা একশ ভাগ স্যানিটেশন সুবিধা নিশ্চিত করার জন্য শতকরা ২০ ভাগ টাকা ব্যয় করতে হবে। পরবর্তী সময়ে মেয়র ওই টাকা অগ্রিম বিলের মাধ্যমে উত্তোলন করে করপোরেশনেরনিজস্ব হিসাবে জমা রাখেন। ওই টাকা বিভিন্ন দরপত্রের মাধ্যমে উন্নয়ন প্রকল্প বাবদ ৬ কোটি ৫৩ লাখ ২ হাজার ৫৭৫টাকা এবং ৬৫ লাখ ৩০ হাজার টাকা ব্যয় দেখান। মেয়র অর্থ বরাদ্দের শর্ত ভেঙে ক্ষমতার অপব্যবহার করেছেন। এর দ্বারা অন্যকে লাভবান করে নিজে লাভবান হয়েছেন। এটি ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।


এ ক্যটাগরির আরো খবর..