× Banner
সর্বশেষ
৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী এবছর দেশে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কালীগঞ্জে দলিল লেখক কল্যান ফান্ডের আয়োজনে সাংবাদিক সন্মেলন দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেফতার, তদবিরে ছাড়া হবে না – ডিএমপি কমিশনার ৩ মাস সহায়তা দেয়া হবে হাওড়াঞ্চলের কৃষকদের – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী কবি সুকান্তের আদর্শকে ধারন করে মাদক মুক্ত সমাজ গড়তে হবে-এস এম জিলানী জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব – প্রধানমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নবীগঞ্জে মামলা করে বিপাকে অসহায় পরিবার

admin
হালনাগাদ: রবিবার, ২১ মে, ২০১৭

নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার পাহাড়ী পল্লীতে প্রভাবশালীর বিরুদ্বে মামলা করে বিপাকে পড়েছেন ৫ সন্তানের জননী শিল্পি বেগম নামে এক অসহায় মহিলা। ওই প্রভাবশালী ও তার লোকজনের অনবরত হুমকির মুখে চরম নিরাপত্তাহীনহায় রয়েছেন এ মহিলা ও তার পরিবারের লোকজন। মামলা তুলে নেয়ার জন্য প্রতিদিন নানা ভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে বলে জানিয়েছেন নির্যাতিতা পরিবারের লোকজন।

স্থানীয় সুত্রে জানাযায়, উপজেলার পাহাড়ী অঞ্চল খ্যাত গজনাইপুর গ্রামের আনিছ উল্লাহর ছেলে প্রভাবশালী সেলিম মিয়া একই গ্রামের সাদিক মিয়ার স্ত্রী শিল্পি বেগম কে ভয়ভীতি দেখিয়ে ধার হিসেবে বেশ কিছু টাকা নেয়। নেয়ার সময় সে জানায় কিছু দিনের মধ্যে টাকা পরিশোধ করে দেবে। কিন্তু সে টাকা দেই দিচ্ছি বলে সময় কর্তন করা হয়। এ অবস্থায় গত ১৩মে শনিবার ওই প্রভাবশালী সেলিম মিয়াকে পাওনাদার শিল্পি বেগম বাড়ীতে ডেকে এনে তাকে টাকার কথা বললে সে ক্ষেপে যায়। এক পর্যায়ে সে ক্ষিপ্ত হয়ে ওই অসহায় মহিলা শিল্পি বেগম কে লাটি দিয়ে বেদড়ক ভাবে পিটিয়ে আহত করে। এ সময় মহিলার শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্বার করে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার অবনতি হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। এর পর ওসমানী হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ীতে এসে শিল্পি বেগম বাদী হয়ে ওই প্রভাবশালী সেলিমকে আসামী করে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

এদিকে এ খবর পেয়ে সেলিম ও তার সাঙ্গপাঙ্গরা রাস্তা ঘাটে ও বাড়ীতে গিয়ে ওই মহিলা ও তার লোকজনকে মামলা তুলে নেয়ার জন্য প্রতিদিন অনবরত ভাবে নানা হুমকি ধামকি ও চাপ প্রয়োগ করে আসছে। এ ঘটনায় মামলা দায়ের করে বিপাকে পড়েছেন ওই মহিলা ও তার পরিবার। এ ব্যাপারে উর্দ্বত্তন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন অসহাস পরিবারের লোকজন। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি এস এম আতাউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কেউ যদি অন্যায় ভাবে কারোর সাথে প্রভাব কাটায় এবং হুমকি ধামকি দেয় অভিযোগ পেলে তাদের বিরুদ্বে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..