× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

শিক্ষক শ্যামল ভক্তের লাঞ্ছনায় সেলিম ওসমানের জামিন শুনানি ২৩ মে

admin
হালনাগাদ: রবিবার, ১৪ মে, ২০১৭

বিশেষ প্রতিবেদক :  নারায়ণগঞ্জে স্কুলশিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার মামলায় সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমানের জামিন শুনানির জন্য আগামী ২৩ মে দিন ধার্য করেছেন আদালত।

আজ রোববার ঢাকার মুখ্য বিচারিক হাকিম জেসমিন আরা বেগম এ দিন ধার্য করেন।

মামলার সরকারপক্ষের কৌঁসুলি আনোয়ারুল কবির বাবুল বলেন, আজ সেলিম ওসমান আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। কিন্তু তিনি গত ৮ মে হাইকোর্ট থেকে দুই সপ্তাহের জামিন নেন। সেই জামিনের মেয়াদ চলতি মে মাসের ২২ তারিখ শেষ হবে বিধায় বিচারক ২৩ মে পর্যন্ত জামিন শুনানির জন্য দিন ধার্য করেন।

আইনজীবী জানান, গত ২৯ এপ্রিল ঢাকার মুখ্য বিচারিক হাকিম জেসমিন সুলতানা সংসদ সদস্য সেলিম ওসমানকে আজ আদালতে হাজিরের জন্য নির্দেশ দেন।বিচার বিভাগীয় তদন্তে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৩/৩৫৫/৫০০ ধারায়অভিযোগ প্রমাণিত হয়েছে বলে চলতি বছরের ১৯ জানুয়ারি প্রতিবেদন দেওয়া হয়।

ওই প্রতিবেদনে আসামিদের কোনো ঠিকানা উল্লেখ না থাকায় গত ১৯ মার্চ নারায়ণগঞ্জ পুলিশ সুপারকে দুজনের ঠিকানা সংগ্রহ করে আদালতে দাখিলের আদেশ দেওয়া হয়।সেলিম ওসমানের পক্ষে আজ আদালতে শুনানি করেন ঢাকা বারের সাবেক সভাপতি কাজী নজিবুল্লাহ হিরু।


এ ক্যটাগরির আরো খবর..