× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

নবীগঞ্জে এক মহিলার গলা কাটা লাশ উদ্ধার

admin
হালনাগাদ: রবিবার, ১৪ মে, ২০১৭

 উত্তম কুমার পাল হিমেল,(হবিগঞ্জ) নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে এক সন্তানের জননীর গলা কাটা লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ ।

জানা যায়, নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের মানসিক রোগী জাবিদ উল্লাহর  স্ত্রী’র ক্ষতবিক্ষত লাশ বসত ঘর থেকে উদ্ধার করে নবীগঞ্জ থানা পুলিশ ।

গতকাল শনিবার সকালে স্থানীয় লোকজন কামিরাই গ্রামের জাবিদ উল্লাহর স্ত্রী ও পার্শবর্তী গ্রামের লন্ডন প্রবাসীর মেয়ে আমেনা বেগম (৪৫) এর হাত বাধা অবস্থা গলা কাটা লাশ ঘরের খাটের নিচে দেখতে পেয়ে নবীগঞ্জ থানা পুলিশকে খবর দিলে  একদল পুলিশ বসত ঘরের খাটের নিচ থেকে ক্ষতবিক্ষত উদ্ধার করে ।

নবীগঞ্জ বাহুবল সার্কেলের এ এস পি  মোঃ রাসেলুর রহমান,জানান, ঘরের  ভিতর থেকে লাশটা পাওয়া গেছে আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি এটা পূর্ব শত্রুতা বা জায়গা-জমি নিয়ে বিরোধে জের ধরে খুন  হয়েছে বলে মনে করছি তবে তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে । এদিকে ময়না তদন্তের জন্য আমেনা বেগম এর লাশ হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে । এ ঘটনায় এলাকা জুড়ে আতংক বিরাজ করছে ।


এ ক্যটাগরির আরো খবর..