× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ফরিদপুরে ডাকাতদের মধ্যে গোলাগুলিতে নিহত ২

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৯ মে, ২০১৭

ফরিদপুর প্রতিনিধিঃ  জেলা শহরের বাইপাস সড়কের আলালপুর এলাকায় ডাকাতদের দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে ঘটনা ঘটে

নিহতরা হলেন ফরিদপুর শহরের শোভারামপুর এলাকার পাভেল (২০) শহরের কমলাপুর এলাকার সবুজ (২০)

ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) সুভাষ চন্দ্র সাহা দাবি করেন, বাইপাস সড়কের আলালপুর এলাকায় ভোররাতের দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুদল ডাকাতের মধ্যে গোলাগুলি শুরু হয়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়

সময় ডাকাতরা পালিয়ে গেলে ওই দুজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন

নিহত ব্যক্তিদের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। তাঁরা আন্তজেলা ডাকাত দলের সদস্য এবং তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান পুলিশ সুপার

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফরিদ উদ্দিন জানান, ভোররাতের দিকে এসআই অসীম মণ্ডল মৃত অবস্থায় দুজনের লাশ নিয়ে আসেন। মাথায় গুলি লেগে তাঁরা মারা গেছেন। এখন ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে


এ ক্যটাগরির আরো খবর..