× Banner
সর্বশেষ
বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাব্য সাময়িক সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি গ্রহণ গভীর নলকূপে গোসলকে কেন্দ্র করে শিশুকে আহত : থানায় অভিযোগ ঝিনাইদহ বিসিক সম্প্রসারণের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় ববি হাজ্জাজসহ ৮ প্রতিমন্ত্রী পেয়েছেন আরো মন্ত্রনালয়ের দায়িত্ব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত? উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা

মাগুরার শালিখায় প্রতিপক্ষের হামলায় এক যুবক খুন

admin
হালনাগাদ: রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫

মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শালিখা উপজেলার গঙ্গারামপুর গ্রামে আজ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আরব লস্কার (৩৫) নামে এক যুবক খুন হয়েছে। নিহত আরব লস্কর গঙ্গারামপুর গ্রামের ওয়াজেদ লস্কারের পুত্র।

নিহতের পরিবারের সদস্যের অভিযোগ, গঙ্গারামপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও আওয়ামীলীগ নেতা মাকছুদুর রহমান ডলার ও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ শেখ এর নেতৃত্বে এলাকায় অধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের এক পর্যায়ে শুক্রবার দুপুরে বিভিন্ন অভিযোগে ফরিদ গ্রুপের শামীম নামে এক যুবকে শালিখা থানা পুলিশ আটক করে। পরে বিকেলে তাকে ছেড়ে দেয়।

এ আটকের ঘটনায় ডলার গ্রুপের আরব লস্কারকে দায়ী করে ফরিদ গ্রুপের লোকজন। যা নিয়ে উত্তেজনার এক পর্যায়ে আজ ফরিদ গ্রুপের সমর্থকরা অর্তকিতে আরব লস্কারের বুকে ধারালো সড়কি দিয়ে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..