× Banner
সর্বশেষ

ঠাকুরগাঁওয়ে বনকালী পূজা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শনিবার, ১৫ এপ্রিল, ২০১৭

ঠাকুরগাঁও প্রতিনিধি: ১৪ই এপ্রিল শুক্রবার ঠাকুরগাঁওয়ে গোবিন্দনগর আনসার ক্যাম্প এর পেছনে ক্যাম্প পাড়ায় অনুষ্ঠিত হয় শ্রী শ্রী বন কালী পূজা। অনুষ্ঠানসুচীর মধ্যে ছিল বন কালী মাতা, পূজার্চনা, অঞ্জলী ও মহাপ্রসাদ বিতরণ। বন কালী পূজার পরিচালনা কমিটির সভাপতি নারায়ন চন্দ্র দাস জানান, প্রতিবারের ন্যায় এবারও ১লা বৈশাখে অনেক ভক্তদের ঢল নামে। সনাতন হিন্দু সম্প্রদায়সহ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি পেশার মানুষের মধ্যে পড়েছে পূজার আনন্দ। বিকালে পূজা শুরু হয়ে রাত ৯ টায় প্রসাদ বিতরণীর মধ্য দিয়ে অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়।


এ ক্যটাগরির আরো খবর..